পাক-বাহিনীর বিরুদ্ধে দল ঘোষণা ইংল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার আর মাত্র কয়েকদিন তারপরেই পাকিস্তান আর ইংল্যান্ড মুখোমুখি হতে চলেছে টেস্ট সিরিজ। প্রথম ম্যাচ ৭ই অক্টোবর, দ্বিতীয় ম্যাচ ১৫ই অক্টোবর ও তৃতীয় ম্যাচ ২৪শে অক্টোবর। এরই মধ্যে ১৭ জনের দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

এই দলে রয়েছে সাতজন পেসার ও চারজন স্পিনার। তবে চোটের কারণে বিশ্রাম নেওয়া অনেক ক্রিকেটারকে আবার ফিরিয়েও আনা হচ্ছে। যেমন স্পিনের জ্যাক লিচ, তিনি চোটের কারণে খেলতে পারছিলেন না। ভারতের বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি আঘাত পান। নেওয়া হয়েছে ওপেনার জ্যাক ক্রলিকেও। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নেমে তিনি কনিষ্ঠা আঙুলে চোট পান। তবে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই তিনি সুস্থ হয়ে যাবেন বলে মনে করছেন বোর্ড কর্তারা।

অধিনায়ক হিসাবে বেন স্টোকস থাকছেন এছাড়াও রেহান আহমেদ, গুস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডন কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জস হাল, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ, অলি স্টোন এবং ক্রিস ওকস থাকছেন। তবে খেলোয়াড়দের নাম প্রকাশ করলেও কোথায় কোথায় এই খেলা হবে তা এখনও প্রকাশ করা হয়নি।

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

মদ্যপ অবস্থায় ক্যামেরার সামনে নাচ, হানিয়া আমিরের ভিডিও ঘিরে সমালোচনার ঝড়

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

ভোররাতে বিমানবন্দরের কাছে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ গাড়ি

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন