২৩.৭৫ কোটির বেঙ্কটেশকে মাত্র ৭ কোটিতে কিনল বেঙ্গালুরু

২০২৬ সালের মেগা নিলামের আগেই বেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।গতবার তাঁকে ২৩.৭৫ কোটিতে কিনেও সেই মূল্য পায়নি শাহরুখ খানের দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের মেগা নিলামের আগেই বেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।গতবার তাঁকে ২৩.৭৫ কোটিতে কিনেও সেই মূল্য পায়নি শাহরুখ খানের দল। তাই এবার আইপিএল মেগা নিলামে তাঁকে পাঠানো হয়েছে। লজ্জার বিষয় হল, আইপিএল নিলামে ২৩.৭৫ কোটির খেলোয়াড় মাত্র ৭ কোটিতে বিক্রি হল। এবং তাঁকে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু কোটি টাকা তাঁর বে প্রাইজ ছিল। তাই তিনি নিলামে বিক্রি হবেন নাকি আনসোল্ড রয়ে যাবেন, তা নিয়ে অনেকদিন ধরেই জল্টনা চলছিল। অবশেষে বেঙ্কটেশকে মাত্র ৭ কোটিতে কিনে নিল বেঙ্গালুরু। তবে এদিন আবু ধাবিতে অনুষ্ঠিত আইপিএল মেগা নিলামে বেঙ্কটেশকে কেনার কিছুক্ষণ আগে কলকাতা নতুন ছক কষেছিল। যখন কলকাতা দেখল, বেঙ্কটেশের ৭ কোটি দর উঠেছে, তখনই তাঁরা নতুন করে লড়াইয়ে নামে। কিন্তু তার আগেই বেঙ্গালুরু বেঙ্কটেশকে ৭ কোটিতে কিনে নেয়।

অনেক চেষ্টার পর সাত কোটিতে হাল ছেড়ে দেয়। KKR-এর সহকারি কোচ হিসেবে দায়িত্ব পালনের পর এবার অভিষেক নায়ার কোচ হয়েছেন। KKR-এর অনেক তরুণ প্লেয়ারদের নিজের হাতে তৈরি করেছেন অভিষেক। বেঙ্কটেশ আইয়ারও ছিলেন তাদের মধ্যে একজন। ২০২৫ সালের মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে বেঙ্কটেশ আইয়ারকে কিনে চমকে দিয়েছিল KKR। বেশি টাকায় বেঙ্কটেশকে কেনা হয়েছে বলে মন্তব্য করেছিলেন একাধিক বিশেষজ্ঞ। কিন্তু গতবছর বেঙ্কটেশের পারফরম্যান্স ভাল ছিল না। মাত্র ১৪২ রান করেন সাতটা ইনিংসে। একটি ওভারও বল করেননি। সুতরাং KKR-এর চিন্তার কারণ হয়ে গিয়েছিলেন বেঙ্কটেশ। বিপুল টাকা বিনিয়োগ করেও সাফল্য দেন নি তিনি। তাই তাঁকে নিলামের আগেই ছেড়ে দেয় KKR। অবশেষ নিলামে গেলে তাঁকে নিয়ে অবিরাম দর কষাকষির পর ৭ কোটিতে কিনে নিল RCB। এদিকে মিনি নিলামে KKR ৬৪.৩ কোটি টাকা নিয়ে নেমেছে।

সুতরাং সব দলের থেকে এবার বেশি টাকা নাইটদের হাতে। আর তাতেই চমক। আবুধাবিতে IPL-এর মেগা নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ২৫.২ কোটিতে কিনেছে শাহরুখের দল। নিলামের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স দুই কোটি টাকার বেস প্রাইসে গ্রিনের হয়ে দর হাঁকায়। তারপর ক্যামেরন গ্রিনের হয়ে কেকেআর দর হাঁকানো শুরু করে। প্রথমে কিছুক্ষণ গ্রিনকে নিয়ে রাজস্থান রয়্যালসের সঙ্গে নাইটদের দর কষাকষি চলে। তারপর রয়্যালস এই জায়গা থেকে সরে গেলে লড়াই শুরু হয় চেন্নাই সুপার কিংসের সঙ্গে। দর হাঁকায় চেন্নাই সুপার কিংস, তবে শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনল কেকেআর। এটাই কলকাতা নাইট রাইডার্সের নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড়।

দেখে নিন কে কত টাকায় বিক্রি হলেন…

ওয়ানিন্দু হাসরঙ্গকে ২ কোটিতে কিনল লখনউয়

দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে ন্যূনতম মূল্য ২ কোটি টাকায় কিনল দিল্লি

৭ কোটি টাকায় বেঙ্গালুরুতে গেলেন বেঙ্কটেশ

কলকাতা ২ কোটি টাকায় কিনল কিউয়ি উইকেটকিপার ফিন অ্যালেন কে

দিল্লি ২ কোটি টাকায় কিনল ইংরেজ ওপেনার বেন ডাকেটকে

নিলামে অবিক্রিত রইলেন যারা

অস্ট্রেলিয়া জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, পৃথ্বীশ, কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে, সরফরাজ, ইংরেজ অলরাউন্ডার গাস অ্যাটকিসন, কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র, ইংরেজ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, কেএস ভরত, রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্টো, জেমি স্মিথ।

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন