Big Breaking: গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি

গ্রেফতার হতে হল বিনোদ কাম্বলীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার হতে হল বিনোদ কাম্বলীকে। মদ্য পান করে গাড়ি চালিয়ে নিজের আবাসনের গেটে ধাক্কা মারার জন্য হাতে হাতকড়া পরল এই প্রাক্তন ক্রিকেটারের। যদিও পরে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। পুলিশের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে। যদিও কাম্বলি নিজে এই বিষয়ে কিছুই বলেননি।

মুম্বইয়ের বান্দ্রার আবাসনের গেটে ধাক্কা মারার পরই ওয়াচম্যান এবং আরও কয়েকজন বাসিন্দার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কাম্বলি। নেশার ঘোরে তিনি কুবাক্যও ব্যবহার করতে থাকেন। এরপর ইন্ডিয়ান পেনাল কোড ২৭৯, ৩৩৬ এবং ৪২৭ ধারায় গ্রেফতার করা হয় এই প্রাক্তন ক্রিকেটারকে।  

ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। যদিও তাঁর কেরিয়ারের ইতিটা খুব একটা সুখকর হয়নি। দিন কয়েক আগেই সাইবার ক্রাইমের শিকার হয়েছিলেন কাম্বলী। তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ্যের বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন