বসিরহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন মহম্মদ শামি!

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে কী পা রাখতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য মহম্মদ শামি? সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতীয় দলের অন্যতম জোরে বোলারকে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও পদ্ম শিবিরের প্রস্তাবে যেমন সম্মতি জানাননি শামি, তেমনই খারিজও করে দেননি। প্রস্তাব ভেবে দেখার জন্য সময় চেয়েছেন।

উত্তর ২৪ পরগনার বসিরহাট আসনটি কার্যত সংখ্যালঘু ও আদিবাসী অধ্যুষিত। ২০০৯ সাল থেকেই আসনটি তৃণমূলের দখলে। সেবার জিতেছিলেন হাজি নুরুল ইসলাম। ২০১৪ সালে তাঁকে সরিয়ে প্রার্থী করা হয় ইদ্রিস আলিকে। তিনিও হেসেখেলে জয়ী হন। ২০১৯ সালের লোকসভা ভোটে ওই আসন থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী তথা বিতর্কিত অভিনেত্রী নুসরত জাহান। বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে ৩ লক্ষ ৫২ হাজারের মতো ভোটে হারিয়েছিলেন। তবে এবার আর বিতর্কিত কার্যকলাপের অভিযোগে নুসরতকে প্রার্থী করতে চাইছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স‍ৎ ও স্বচ্ছ ভাবমূর্তির কোনও প্রার্থীকে দাঁড় করাতে চাইছেন। আর শাসকদলের নয়া প্রার্থীকে  হারিয়ে বসিরহাট দখলে বাংলার হয়ে রঞ্জি খেলা মহম্মদ শামিকেই তুরুপের তাস করতে চাইছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব।  

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালিকাণ্ডের প্রেক্ষিতে শাসকদলের বিরুদ্ধে একটা চোরাস্রোত বইছে। ওই চোরাস্রোত কাজে লাগাতে বসিরহাট লোকসভা আসনে মহম্মদ শামিকে প্রার্থী করার চিন্তাভাবনা করেছেন পদ্ম শিবিরের শীর্ষ নেতারা। একদিকে ক্রিকেটার হিসাবে তাঁর জনপ্রিয়তা কাজে লাগানোর পাশাপাশি মুসলিম হিসাবে সংখ্যালঘুদের আবেগেও সুড়সুড়ি দিয়ে ফায়দা লুঠতে চাইছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। মুসলিম হলেও দীর্ঘদিন ধরেই বিজেপির কট্টর সমর্থক হিসাবে পরিচিত মহম্মদ শামি। সুযোগ পেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনায় মেতে ওঠেন।  

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা