‘বয়কট ভারত’, চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলতে যাওয়ায় বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেটাররা। রবিবারই  আইসিসি পাকিস্তান বোর্ডকে ( PCB) লিখিত আকারে জানিয়ে দিয়েছে ভারত। আর তাতেই ক্ষোভে  ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( PCB)। বিভিন্ন পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভবিষ্যতে ভারতের সঙ্গে যেকোনো মঞ্চে ক্রিকেট ম্যাচ না খেলার অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান। তবে এই নিয়ে এখন পর্যন্ত পিসিবির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পিসিবির আধিকারিক জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে ক্ষতি শুধু পাকিস্তানেরই হবে না, ভারতেরও হবে। কারণ  যে কোনো টুর্নামেন্টে উত্তেজনার পারদ বাড়াতে ভারত–পাকিস্তান ম্যাচই মূখ্য ভূমিকা রেখে থাকেন।‘ বলা বাহুল্য, আইসিসি চ্যাম্পিয়নস টুর্নামেন্টের সূচি ঘোষণা করার কথা ছিল আজ। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে নেওয়াতেই স্থগিত হয়েছে কর্মসূচী।

উল্লেখ্য, ২০০৮ সালে  পাকিস্তানে সর্বশেষ ম্যাচ  খেলেছে ভারতীয় ক্রিকেট দল। এরপর ২০১২-১৩ সালে, ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল পাক- ভারত ম্যাচ।  এরপর এক দশকের বেশি সময় ধরে আইসিসি ও এসিসির ম্যাচ ছাড়া ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। শুধু তাই নয় ২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসাবে পাকিস্তান দায়িত্বে থাকায়  ভারত খেলেনি টুর্নামেন্ট। এবার ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আর তাতেই বেশ অসন্তুষ্ট হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( PCB)।

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার