মাশরাফির সিলেটকে হারিয়ে BPL চ্যাম্পিয়ান কুমিল্লা

বৃহস্পতিবার রাতে সিলেটকে হারিয়ে দিয়ে বিপিএল চ্যাম্পিয়ান হলো কুমিল্লা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে মাশরাফি মুর্তজার সিলেট স্ট্রাইকার্সের বিজয় রথ রুখে দিয়ে টানা দ্বিতীয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ান হল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বৃহস্পতিবার চার বল বাকি থাকতেই সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে সাত উইকেটে জয় তুলে নেয় ইমরুল কায়েসের ছেলেরা।  

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে সিলেটকে ব্যাট করতে পাঠান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। শুরুটা ভালো হয়নি মাশরাফির দলের। ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরে যান চলতি বিপিএলের আসরে সাড়া জাগানো তৌহিদ হৃদয় (০)। তিন নম্বরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি সিলেট অধিনায়ক মাশরাফিও। ৪ বলে মাত্র ১ করে আউট হয়ে যান। এর পরেই নাজমুল হাসান শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম জুটি বেঁধে কুমিল্লার বোলারদের আক্রমণ সামাল দেন। দ্বিতীয় উইকেটে শান্ত আর মুশফিক মিলে ৫৬ বলে ৭৯ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। ৪৫ বলে ৬৪ রান করে মঈন আলির বলে সাজঘরে ফেরেন শান্ত। তার পরেই সিলেট স্ট্রাইকার্সের একের পর এক ব্যাটসম্যান সাজঘরে ফিরতে শুরু করেন। মুশফিক শেষ পর্যন্ত ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১৭৫ রান সংগ্রহ করে মাশরাফির দল।

জয়ের জন্য ১৭৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সেরও। দলের ২৭ রানের মাথায় রুবেল হোসাইনের বলে ফিরে যান সুনীল নারান (৫ বলে ১০)। অধিনায়ক ইমরুল কায়েস ক্রিজে এসে থিতু হওয়ার আগে জর্জ লিন্ডের বলে ফিরে যান (৩ বলে দুই রান)। দলকে বিপদ থেকে উদ্ধার করতে পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন লিটন দাস। জনসন চার্লসকে সঙ্গী করে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তৃতীয় উইকেটে ৫৭ বলে ৭০ রান সংগ্রহ করেন দুজনে। বিপজ্জনক হয়ে ওঠা লিটনকে ফিরিয়ে দেন রুবেল হোসাইন। সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। লিটন ফিরতেই কুমিল্লার রান মেশিনের গতি কমে যায়। তবে শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে দলকে জয় এনে দেন জনসন চার্লস  ও মইন আলি। চার বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?