মুখে চুনকালি বাংলাদেশ বোর্ড কর্তাদের, বিশ্বের সবচেয়ে জঘন্য লিগের তকমা পেল বিপিএল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের মেঘ যেন কিছুতেই কাটছে না। ঘরোয়া গণ্ডি ছাড়িয়ে এই বিতর্ক এবার পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক স্তরের নামী সংবাদমাধ্যমেও। ব্রিটেনের প্রখ্যাত ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন-এর সাম্প্রতিক এক পর্যালোচনায় বিশ্বের সবচেয়ে পিছিয়ে থাকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিপিএলকে।

আইসিসি স্বীকৃত মোট ১০ টি ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনামূলক বিশ্লেষণে বিপিএলের স্থান রাখা হয়েছে একেবারে শেষে অর্থাৎ দশম স্থানে। চারটি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে এই র‍্যাঙ্কিং প্রকাশ হয়েছে একটি প্রতিবেদনে। এই মানদণ্ডগুলি হল – বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা (স্টেবিলিটি) এবং সামগ্রিক মান। এই চারটির মধ্যে তিনটি বিভাগেই বিপিএল পেয়েছে সর্বনিন্ম নম্বর। কেবল গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০ দশম হলেও বিপিএলের অবস্থান সেখানে নবম।

আরও পড়ুন: ODI ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম! দুরন্ত সেঞ্চুরিতে রেকর্ড গড়লেন জো রুট

সার্বিক বিচারে বিপিএলের থেকে অনেক এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটও। তালিকার শীর্ষে স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। খেলার মান ও জনপ্রিয়তার নিরিখে আইপিএল শীর্ষে থাকলেও বিনোদনের দিক থেকে এসএ টি-টোয়েন্টিকে এগিয়ে রাখা হয়েছে।

bpl

একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণেই কম রেটিং পেয়েছে এলপিএল এবং বিপিএল। ম্যাগাজিনটির মন্তব্য অনুযায়ী, সবচেয়ে নিচের দিকে থাকা এই দুটি লিগের সঙ্গেই বারবার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জড়িয়ে পড়েছে। এই মূল্যায়নের পর আন্তর্জাতিক ক্রিকেট মহলে বিপিএলের ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি