মেক্সিকোর বিরুদ্ধে গোল, পেলেকে ছুঁলেন ব্রাজিলিয় তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকা শুরুর আগে ফুটবল সম্রাট পেলের রেকর্ড ছুঁয়ে ফেললেন আরেক ব্রাজিলিয় তারকা। ১৮ বছর হওয়ার আগে তিনটি আন্তর্জাতিক ম্যাচে গোল করার রেকর্ড ছিল পেলের। এবার পেলের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয় তারকা এনদ্রিক। কোপা আমেরিকায় ব্রাজিলের পরের ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। সেই ম্যাচে কী পেলের রেকর্ড ভাঙতে পারবে এনদ্রিক, এখন সেটাই দেখার।

১৯৫৭ সালে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের বিরুদ্ধে পর পর দুটি ম্যাচে গোল করেছিলেন তিন বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয় তারকা পেলে। তখন তাঁর বয়স ১৬ বছর। এরপর ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলস, ফ্রান্স ও সুইডেনের বিরুদ্ধে পর পর তিন ম্যাচে গোল করেছিলেন পেলে। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। অর্থাৎ ১৮ বছর হওয়ার আগেই টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন ফুটবল সম্রাট।

এবার ফুটবল সম্রাটের সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন এনদ্রিক। ইংল্যান্ড, স্পেনের বিরুদ্ধে গোল আগেই করেছিলেন। এবার কোপা আমেরিকা শুরুর আগে প্রীতি ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে গোল করলেন এই ব্রাজিলিয় তারকা। ভিনিসিয়ুসের অসাধারণ এক ক্রস থেকে হেড করে গোল করেন এনদ্রিকে। এই গোলেই ব্রাজিলকে মেক্সিকোর বিরুদ্ধে জয় এনে দেয়। সেইসঙ্গে ১৮ বছরের নীচে পর পর তিনটি আন্তর্জাতিক ম্যাচে গোল করে পেলেকে ছুঁয়ে ফেললেন এই ব্রাজিলিয় তারকা।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ