গ্রেফতারি এড়াতে মোদি ভজনা ব্রিজভূষণের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলন করে গোটা দেশে ঝড় বইয়ে দিয়েছেন জাতীয় কুস্তিগীররা। তার জেরেই কার্যত এখন দিশেহারা হয়ে পড়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট।

রাজনৈতিক মহল মনে করছে, প্রথম দিকে ব্রিজভূষণ ইস্যুতে কেন্দ্র নীরব থাকলেও পরবর্তীকালে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ক্রীড়ামন্ত্রী যেভাবে আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে বৈঠক করছেন এবং দিল্লি পুলিশ যেভাবে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাতে তাঁর পদ যাওয়া ও গ্রেফতার হওয়া কার্যত সময়ের অপেক্ষা। তাই শেষ পর্যন্ত গ্রেফতারি এড়াতেই এতদিন বাদে রবিবার তাঁর মুখে শোনা গেল মোদি ভঞ্জনা। যা করলে তিনি হয়তো ভাবছেন হয়তো এ যাত্রায় দল তাঁকে বাঁচিয়ে দেবে। কিন্তু আদৌ কি দল তাঁর পাশে দাঁড়াবে?  রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন যে, আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কুস্তিগীরদের আন্দোলনের ইস্যু নিয়ে কেন্দ্রীয় শাসকদল বেশ চাপে পড়বে। তাই আগে থেকেই দল বাঁচাতে ব্রিজভূষণের ওপর থেকে ধীর ধীরে হাত তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং তার প্রমাণ সম্প্রতী এই ইস্যুতে প্রথম দিকে নীরব থাকা দিল্লি পুলিশের সম্প্রত অতি নাড়াচড়া। ইতিমধ্যেই পুলিশ বজরং—ভিনেশদের কাছে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের সমস্ত ছবি, ভিডিও, মেসেজ চেয়ে পাঠিয়েছে। যা নিয়েও বেশ চিন্তায় পড়েছেন তিনি। বিরোধীরাও চাপে ফেলছে কেন্দ্রের সরকারকে। তাই এবার মোদি ভঞ্জনা শুরু করে শেষ বাঁচার চেষ্টা করছেন ব্রিজভূষণ।

দল ও নরেন্দ্র মোদিকে খুশি করতেই রবিবার এক শোভাযাত্রার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৯৪৭ সালের দেশভাগ থেকে ১৯৮৪ সালের শিখ দাঙ্গা-সহ ১৯৭১ পাকিস্তান এবং ১৯৬২-তে চিন যুদ্ধ নিয়ে পুরনো কাসুন্দি ঘাটার চেষ্টা করে কংগ্রেসকে তোপ দাগছেন ব্রিজভূষণ। কিন্তু তাতে কোনও লাভ হবে না বলেই মনে করছেন অভিজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

তিনমাস আগে স্বামীর মৃত্যু, ঘরে পরপুরুষের সঙ্গে বিধবাকে দেখেই খুঁটিতে বেঁধে চুনকালি মাখাল স্থানীয়রা

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মাত্র ৪ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান! বিশ্ব রেকর্ড ৬ বছরের খুদের, ভাইরাল ভিডিও

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার