আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মঘাতী ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারার শ্যালক। জানা গিয়েছে জিৎ রসিকভাই পাবারি, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মালব্যনগরের পুলিশ পূজারার শ্যালককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২০২৪ সালের ২৬ নভেম্বর, জিৎ পাবারির প্রাক্তন বাগদত্তা মালব্য নগর থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। যেখানে প্রাক্তন বাগদত্তা জিৎ পাবারির বিরুদ্ধে বিয়ের অজুহাতে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ এনেছিলেন। সেই ঘটনার পর তাদের বাগদান বাতিল করা হয়। ওই ঘটনার ঠিক এক বছর পর, ২০২৫ সালের ২৬ নভেম্বর আত্মঘাতী হয়েছেন জিৎ পাবারি। জানা গিয়েছে, রাজকোটে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে জিৎ আত্মহত্যার চেষ্টা করেন। শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যে সময়ে ঘটনার খবর সামনে এসেছে তখন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন চেতেশ্বর পূজারা। তাঁর শ্যালকের মৃত্যু খবরটি অনেকে চমকে দিয়েছে। এই মৃত্যু অনেক প্রশ্নের সৃষ্টি করেছে। এই আত্মহত্যার সঙ্গে ঝামেলাপূর্ণ আইনি মামলার সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এক বছর আগে, ঠিক একই তারিখে, ২৬ নভেম্বর জিতের প্রাক্তন বাগদত্তা তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগই আত্মহত্যার কারণ কিনা তা স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। মালব্যনগর পুলিশ আত্মহত্যার কারণসহ বিষয়টি তদন্ত শুরু করেছে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেও চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা পূজারা এবং তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় ক্রিকেটের, বিশেষ করে টেস্ট ক্রিকেটের একজন দুর্দান্ত খেলোয়াড় চেতেশ্বর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারী  রাজকোটে পূজা পাবারিকে বিয়ে করেন। পারিবারিক সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে ঠিক করা হয়েছিল এবং জীবনের সকল উত্থান-পতনের মধ্যেও এই দম্পতি একে অপরকে সমর্থন করে একটি দৃঢ় বন্ধন ভাগ করে নিয়েছেন। পূজা একজন লেখক এবং উদ্যোক্তা। সম্প্রতি পূজা চেতেশ্বরের স্ত্রী হয়ে ওঠা নিয়ে একটি বই লিখেছেন।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে