মৃত্যুর সঙ্গে লড়াই করছেন হিথ স্ট্রিক

Share:

নিজস্ব প্রতিনিধি: হিথ স্ট্রিক। এই নামটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এক অতি পরিচিত নাম। একটা সময় জিম্বাবোয়ে দলের অন্যতম সেরা পেস বোলার ছিলেন তিনি। সেই প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটারটি এখন মারণ রোগে আক্রান্ত। সূত্রের খবর, তাঁর অবস্থা অতি সঙ্কটজনক।

এই সম্বন্ধে প্রাক্তন জিম্বাবোয়ে ক্রিকেটারের পরিবার সূত্রে জানা যাচ্ছে, হিথ এখনও বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন মারণ রোগের বিরুদ্ধে। যেমন তিনি লড়াই করেছেন ব্যাট বা বল হাতে ক্রিকেটের ২২ গজে। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করা হয়েছে, যাতে তাঁকে নিয়ে কোনওরকম অপপ্রচার না চালানো হয়। বিষয়টি একান্তই তাঁর পরিবারিক বিষয়।

প্রাক্তন এই জিম্বাবোয়ে ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে এর আগে অবশ্য সে দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ডেভিড কোল্টার্ট সোশ্যাল মিডিয়ায় লেখেন, জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হিথ স্ট্রিক গুরুতর অসুস্থ। এই অবস্থায় আমরা সবাই তাঁর ও পরিবারের পাশে দাঁড়াই। এবং ঈশ্বরের কাছে আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।

আরও জানতে পড়ুন: রাজস্থান-বেঙ্গালুরু দুই দলের কাছেই রবিবার ডু অর ডাই ম্যাচ

হিথ স্ট্রিকের অসুস্থতার ব্যাপারে জিম্বাবোয়ে ক্রিকটে দলের বর্তমান অধিনায়ক এক সংবাদমাধ্যমের কাছে জানান, হিথ স্ট্রিক কোলন  ও লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এখন তিন চতুর্থ স্তরে রয়েছেন। হিথ দক্ষিণ আফ্রিকায় রয়েছেন, তাঁর পরিবারকে সেখানে যাওয়ার অনুরোধ করা হয়েছে। এই ব্যাপারে আর বিশেষ কিছু আমার পক্ষে বলা সম্ভব নয়।

উল্লেখ্য, হিথ জিম্বাবোয়ের ৬৫টি টেস্ট ম্যাচ ও ১৮৯টি একদিনের ম্যাচ খেলেছেন। টেস্টে ২১৬ এবং একদিনের ২৩৯টি উইকট তাঁর ঝুলিতে রয়েছে। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ১ হাজার ৯৯০ এবং একদিনের ক্রিকেটে তিন হাজার রান করেছেন। এরপর অবশ্য ক্রিকেটের সর্বময় সংস্থা তাঁর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইন ভাঙার অভিযোগে তাঁকে ২০২১ সালে আট বছরের জন্য কড়া শাস্তি দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে।

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের