কিউয়িদের হারিয়ে সিরিজ জিতে নিল ক্যারি-কামিন্সরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। জয়ের জন্য অজিদের প্রয়োজন ছিল ২০২ রান। সেই লক্ষ্যে পৌঁছোতে শুরুতে কিছুটা হোঁচট খেতে হলেও ক্যারি-কামিন্সের জুটি শেষপর্যন্ত অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিল।

এদিন বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হয়। খেলা শুরুর পর দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কিছুটা বেকায়দার ফেলে দেয় নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। অ্যালেক্স ক্যারিকে সঙ্গে নিয়ে পাল্টা আক্রমণে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৯৪ রানের জুটি গড়েন মার্শ। বিরতির সময়ে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৭৪ রান।

এরপর জয়ের জন্য দরকার ছিল ১০৫ রান। ষষ্ঠ উইকেটে মার্শ ও ক্যারি জুটি বাঁধেন ১৪০ রানের। ১০২ বলে ৮০ রান করে আউট হয়ে যান মার্শ। এরপর অষ্টম উইকেটে কামিন্সকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন উইকেট কিপার ব্যাটসম্যান ক্যারি। ১২৩ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন ক্যারি। শেষ বলে চার মেরে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন কামিন্স। ৪৪ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

২০১১ সালের পর অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ ছিল নিউজিল্যান্ডের হাতে। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৬ উইকেট। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছোতে পারেনি কিউয়িরা। চতুর্থ ইনিংসে ২৫০ রানের বেশি তাড়া করে এনিয়ে কুড়ি বার টেস্ট ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর থেকে এনিয়ে তৃতীয়বার এই ধরনের ঘটনা ঘটল।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ