দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত্যুতেও থামল না বিজয়োল্লাস, চিন্নাস্বামীর ভিতরে বিরাট বাহিনী ব্যস্ত জয় উদযাপনে

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বাইরে মৃত্যুমিছিল, ভেতরে বিজয়োল্লাস! মৃত্যুমিছিলের পরে বেঙ্গালুরুতে বন্ধ হল না IPL-এর সেলিব্রেশন। জয়কে উদযাপন করতে চিন্নাস্বামীতে যখন ব্যস্ত বিরাট-বাহিনী, ঠিক তখনই বাইরের চিত্রটা ভিন্ন। মৃত্যু , কান্না আর হাহাকার তখন মিশে রয়েছে বেঙ্গালুরুর আকাশে বাতাসে।

আরসিবির বিজয় মিছিল দেখতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ক্রমেই মৃত্যু বাড়ছে। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গেটের বাইরে যখন দুর্ঘটনায় মানুষের নাভিশ্বাস উঠেছে তখন ভেতরে আনন্দে মেতেছেন বিরাটরা। ১৮ বছরের মাথায় জেতা আইপিএল শিরোপার উদযাপনে কমতি রাখতে চাইছেন না জয়ের নায়করা। ভিড় সামলাতে ব্যর্থ কংগ্রেস সরকার। যদিও কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী বলেছেন ভীড় নিয়ন্ত্রণে রাখতে ৫০০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল।

১৮ বছর পর আরসিবির আইপিএল ট্রফি জয়ের আনন্দ উদযাপন করতে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে ভীড় জমিয়েছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীদের মতে, উদযাপনের সময় স্টেডিয়ামের ভেতরে এবং বাইরে হঠাৎ করেই জনতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তার ফলে দেখা দেয় বিশৃঙ্খলা। বহু মানুষ পিষ্ট হন। অসংখ্য আহত হন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

তড়িঘড়ি ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল, অ্যাম্বুল্যান্স। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার নেপথ্যে আয়োজকদের অবহেলা এবং ভিড় নিয়ন্ত্রণে গাফিলতি রয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ প্রশাসন গোটা বিষয়টির তদন্ত করছে।

মঙ্গলবার রাতে, বিরাট কোহলি সহ আরসিবি দল পরের দিন বেঙ্গালুরুতে ভক্তদের সাথে জয় উদযাপনের পরিকল্পনা ঘোষণা করে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় কুচকাওয়াজের আয়োজন হওয়ার কথা ছিল। তারপরে একটি খোলা বাসে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আসতেন দলের সদস্যরা। এই সব কিছু দেখার জন্যই জড়ো হয়েছিলেন ভক্তকূল। কিন্তু কুচকাওয়াজের আগেই ঘটে গেল পদপিষ্ট হওয়ার ঘটনা।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ