সেমিতে যাওয়ার লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্য একটাই সেমিফাইনালে ওঠা, তা নিয়েই আজ মুখোমুখি হবে দুই হেভিওয়েট অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু দুপুর ২.৩০ টায়। অবশ্য ওয়ানডে পরিসংখ্যানের দৌড়ে এগিয়ে রয়েছেন প্রোটিয়ারা।তবে কম যায় না অজিরাও।

দুই দলই প্রথম ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে আফগানিস্তানকে।অস্ট্রেলিয়ার লড়াইটা ছিল তুলনায় কঠিন। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এই ম্যাচে যে দল জিতবে, সেমিফাইনাল নিশ্চিত। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই টুর্নামেন্টের আগের পর্বটা ভাল কাটেনি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বড় জয় ছিনিয়ে নিয়ে আত্মবিশ্বাসে ফুটছে দুই শিবির। প্রথম ম্যাচে দুই দলেরই ব্যাটাররা ছিলেন দুরন্ত ছন্দে। রাওয়ালপিণ্ডির ব্যাটিং সহায়ক পিচে ফের একদিন বোলারদের অগ্নিপরীক্ষা দিতে হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড ভেঙ্গে অনন্য নজির গড়ে দু’বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসে ভরপুর এখন অজিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পেতে আশাবাদি তারা। সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাবার কথা জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও। এই নিয়ে তিনি জানান, ‘টুর্নামেন্টে আমাদের শুরুটা দারুণ হয়েছে। এই এটা ধরে রাখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় নিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চাই আমরা।’ অন্যদিকে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক তেম্বা বাভুমাও দলের জয় নিয়েও আশাবাদী।

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

সহজ রান্না, দুর্দান্ত স্বাদ! বানিয়ে নিন নিরামিষ বাঁধাকপির ঝোল

হাওড়ায় চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু ব্যক্তির, ধৃত ২

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর

মাটি খুঁড়তেই মিলেছিল ক্ষুদ্র দেবীমূর্তি, নবদ্বীপে ২৭৩ বছর ধরে চলছে অভয় মা’য়ের পুজো

‘বাংলার মানুষ চান পশ্চিমবঙ্গ গুজরাত হোক’, মোদির জন্মদিনে জগদ্দল-বারাকপুরে নানা কর্মসূচী বিজেপির

বেকারদের বায়োডাটা চেয়ে বিজেপি বিধায়কদের ফোন করছেন ব্যাঙ্কের ম্যানেজার! চাঞ্চল্য

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

পাকিস্তান ক্রিকেটে ফিরতে চান না ওয়াসিম আক্রম! সিদ্ধান্তের কারণ জানালেন প্রাক্তন পাক অধিনায়ক

বছরে আয় প্রায় ২৭ কোটি, বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী প্রধানমন্ত্রীকে চেনেন?

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?