চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ৫ দলের কাছে কখনও হারে নি ভারতীয় দল..

Share:

নিজস্ব প্রতিনিধি : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। ভারতের অভিযান শুরু ২০ ফেব্রুয়ারি।  প্রতিপক্ষ বাংলাদেশ।ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ এ-তে রয়েছে। রোহিতদের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান,বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পাকিস্তানের। ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ভারতীয় দল সমস্ত ম্যাচ কেবল দুবাইতে খেলবে।

এখন পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়া ২-২ বার শিরোপা জিতেছে। ২০০২ সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই তৃতীয় আসরটি ভারতীয় দল এবং শ্রীলঙ্কা যৌথভাবে জিতেছিল। যেখানে ২০১৩ মৌসুমে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল শিরোপা জিতেছিল। ২০১৩ সালের পর, ২০১৭ সালেও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। তারপর প্রথমবারের মত পাকিস্তান জেতে। এর পরে টুর্নামেন্টটি ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়েছিল। এখন প্রায় ৮ বছর পর আবার এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। বলা বাহূল্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি কতটা আকর্ষণীয় হতে চলেছে। দীর্ঘদিন পর মুখোমুখি হবে দল গুলি।

যে পাঁচ দল ভারতকে হারাতে পারেনি : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের রেকর্ড দুর্দান্ত। ভারতীয় শিবির এখনও পর্যন্ত টুর্নামেন্টে মোট ২৯টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১৮টিতে জিতেছে। ৮টি ম্যাচ হেরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক সংখ্যক ম্যাচ জয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ভারতীয় দল।

যে পাঁচ দল ভারতীয় শিবিরকে হারাতে পারে নি তা হল,দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, জিম্বাবুয়ে ও কেনিয়া।

গ্রুপ এ – পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ।

গ্রুপ বি – দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড।

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার