বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিন্ডি: আশঙ্কাই সত্যি হল। হতচ্ছাড়া বৃষ্টির জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ ভেস্তে গেল। মাঠে বল গড়ানো তো দূর কথা, টসই করা যায়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। আর তাতে খানিকটা হলেও চাপ বাড়ল ইংল্যান্ড ও আফগানিস্তানের। আগামিকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) যে দলই হারবে, সেই দলেরই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান  শেষ হয়ে যাবে।

গ্রুপ লিগে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে জয়ী হয়েছিল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে রেকর্ড রান তাড়া করে ইতিহাস গড়ে ইংল্যান্ডকে হারিয়ে জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া। দুই পয়েন্ট করে নিয়েই এদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল বিশ্ব ক্রিকেটের দুই হেভিওয়েট দল। দুই দলেরই লক্ষ্য ছিল, জিতে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু সেই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ায় হতচ্ছাড়া বৃষ্টি। কখনও মুষলধারে আবার কখনও ঝিরঝিরে বৃষ্টির কারণে পিচ আচ্ছাদিত করা হয়। বৃষ্টির কারণে টসই করা যায়নি। বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করার পরে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন আম্পায়াররা।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে আর ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে জিতলে পয়েন্টের নিরিখে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে চলে যাবে। যদি গ্রুপের শেষ দুটি ম্যাচও পরিত্যক্ত হয়, তখনও অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই শেষ চারে যাবে। তবে বুধবারের আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচের উপরে অনেক কিছু নির্ভর করছে। যারা জিতবে তারাই বাদ পড়বে। আর যদি বুধবারের ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাহলে জমে যাবে গ্রুপের লড়াই। কেননা, ইংল্যান্ড ও আফগানিস্তান-দুই দলেরই পয়েন্ট হবে এক করে। শেষ ম্যাচে আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারালে এবং ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারালে চার দলের পয়েন্ট হবে তিন করে। সেক্ষেত্রে নেট রান রেট দেখা হবে।

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী