চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দায়িত্ব পেলেন শুভমন গিল, ঠাঁই পেলেন না সিরাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল টিম ইন্ডিয়া । শনিবার সাংবাদিক সম্মেলন করে দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক অজিত আগরকার । উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাও। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, চ্যাম্পিয়ান ট্রফিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা । সেইসঙ্গে সহ- অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় শুভমান গিলকে । তবে চ্যাম্পিয়ান ট্রফিতে  ঠাই পেলেন না মোহাম্মদ সিরাজ ।

কারণ, সিরাজ চোটের কারণে অসুস্থ । তাই  তাঁর পরিবর্তে চ্যাম্পিয়ান ট্রফিতে   আর্শদীপ সিংকে বেছে  নিয়েছে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে অসাধারণ খেলেছিল আর্শদীপ। বর্তমান  বিজয় হাজারে ট্রফিতে সাত ইনিংসে একাই  ২০ উইকেট নিয়েছিলেন তিনি । আর তাই তাঁকে চ্যাম্পিয়ান ট্রফিতে    রাখল টিম ইন্ডিয়া ।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন না রোহিত শর্মা। এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলেই ভারতীয় দল খেলবে দুবাইয়ের মাটিতে। প্রতিযোগিতায় ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার মধ্য দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রোহিত শর্মারা যদি সেমিফাইনালে ওঠেন তাহলে ৪ মার্চ খেলবেন দুবাইয়ে। আর ফাইনালে উঠলে দুবাইয়ের মাঠে নামবেন ৯ মার্চ।  গত ১৩ জানুয়ারির মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রাথমিকভাবে ১৫ সদস্যের নাম ঘোষণার নির্দেশ দিয়েছিল আইসিসি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে দল ঘোষণার জন্য বাড়তি সময় চাওয়া হয় আইসিসির কাছে। সেই আর্জি মঞ্জুরও করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।   

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ভারতীয় দল-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, যশস্বী জয়সোয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, আর্শদীপ সিংহ ও ওয়াশিংটন সুন্দর।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১