চ্যাম্পিয়নস ট্রফির আগেই চাকরি যাচ্ছে টাইগার কোচ হাথুরুসিংহের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে আছেন চন্ডিকা হাথুরুসিংহ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি আছে তাঁর। তবে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে মনে হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশ দলের কোচের চাকরি থেকে বিদায় নিতে হবে তাঁকে। শুক্রবার(৩০ অগাস্ট) প্রথম বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বসেছেন ফারুক আহমেদ। সদ্যই বিসিবির সভাপতির পদে দায়িত্ব নিয়েছেন তিনি।

বাংলাদেশের মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই সভা। এখানে উপস্থিত ছিলেন মোট ১১ পরিচালক। তাঁরা সকলেই একমত হয়েছেন-‘হাথুরুসিংহেকে  যত দ্রুত সম্ভব সরিয়ে দেওয়া উচিত, যদি সেটা ক্ষতিপূরণ দিয়ে হয় তবুও দ্রুত তাঁকে সরাতে হবে।’

তবে হাথুরুসিংহর চাকরির মেয়াদ এখনও শেষ হয় নি। চাকুরির শর্ত অনুযায়ী চুক্তির আগে বিদায় করলে ক্ষতিপূরণ হিসেবে হাথুরুসিংহেকে তিন মাসের বেতন দিতে হবে। বিসিবির কাছ থেকে তিনি এখন প্রতি মাসে  পান ২৫ হাজার ডলার। এর বাইরে তাঁর ৩০ শতাংশ আয়করও দেয় বিসিবি বলে জানা গেছে।

সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এই বিষয়ে (হাথুরুসিংহকে সরানোর বিষয়ে) সবার মতামত নেওয়া হচ্ছে। কোন তাড়াহুড়ো করতে চান না তিনি। তেমনই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছেন তিনি। এই নিয়ে তিনি জানান, ‘টেস্ট ম্যাচের মাঝে কিছু করতে চাই না, এখন সফরের মাঝখানে। বোর্ড প্রধান হয়ে আপনি যেকোনো সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু আমাদের চিন্তা করতে হবে অন্য জিনিসে যাতে সমস্যা না হয়। তার মানে এই না যে কোন সময়ই করতে পারব না।’ সভার কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছে, অনেকেরই মত হাথুরুসিংহেকে সরিয়ে দেওয়াই ভাল। যদিও কখন সরানো হবে তাঁকে তা নিয়ে অবশ্য কিছু জানা যায় নি।

মাঝখানে খুব অল্প সময় হাতে রয়েছে বিসিবির। এত অল্প সময়ের মধ্যে নতুন খুঁজে পাওয়া যেমন কঠিন, খুঁজে পেলেও নতুন কোচের জন্য দলটাকে মানিয়ে বুঝিয়ে নিতে কতটা পেরে উঠবে এও নিয়েই সংশয় রয়েছে। তাই হাথুরুসিংহের চাকরি এত তাড়াতাড়ি নাও যেতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6