ঐক্যবদ্ধভাবে খেলা ছাড়া উপায় নেই, বিশ্বকাপের আগে দলকে বিশেষ নিদান ইংল্যান্ডের কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল তার দলের ফুটবলারদের ঐক্যবদ্ধ হয়ে খেলার আহ্বান জানিয়েছেন। কোচের বিশ্বাস বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দারুণ কিছু যদি অর্জন করতে হয় তাহলে দলের মধ্যে একতা থাকা অত্যন্ত জরুরী এবং সেটিই প্রধান শর্ত। টমাস টুখেল বলেছেন আন্তর্জাতিক ফুটবলে সবসময় ঐক্যবদ্ধ দল সফল হয়। দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই ভাল ফল পাওয়া যাবে।

টমাস টুখেলের এই আহ্বান এমন এক সময়ে এসেছে যখন ইংল্যান্ড বিশ্বকাপ বাছাই পর্বে কেগ্রুপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় পেয়ে শীর্ষে অবস্থান করছে। এই মুহূর্তে তাদের পয়েন্ট ১৫। বিশ্বকাপ নিশ্চিত করার অত্যন্ত কাছাকাছি রয়েছে ইংল্যান্ড।
গত জানুয়ারি মাসে ইংল্যান্ড ফুটবল দলের দায়িত্ব পান টমাস টুখেল। তারপর থেকেই ইংল্যান্ড ছটি ম্যাচ খেলেছে, সেখানে বাছাই পর্বের পাঁচটিতে জয় পেলেও একটিতে সেনেগালের কাছে পরাজিত হয়েছে। সেটি ছিল মূলত প্রীতি ম্যাচ।

ইংল্যান্ডের দলে রয়েছে মার্কাস রাশফোর্ড, বুকাও সাকা, হ্যারি কেইন, ডেকলান রাইস, জর্ডান হেন্ডারসনের মতো একাধিক তারকা ফুটবলার। জার্মান কোচ টুখেল বিশ্বকাপে নিজেদের বিশেষ উত্তম রূপে দেখছেন না। লম্বা সময় ধরে বিশ্বকাপ জিততে পারেনি ইংল্যান্ড। তাই ইংল্যান্ডকে তিনি ফেভারিট ভাবতে নারাজ।

টুখেল বলেন, ” আমরা বিশ্বকাপ জিতিনি অনেক দিন। এরপর অনেক সময় পার হয়ে গিয়েছে। তাই আমরা আন্ডারডগ হিসেবেই বিশ্বকাপে যাব। যাদের সঙ্গে খেলব তারা সাম্প্রতিক অতীতে বিশ্বকাপ জিতেছে। ভাল করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে খেলতে হবে। এছাড়া ভাল করার আর কোনও রাস্তা নেই।”

বাছাই পর্বে দুর্দান্ত সময় কাটানোর ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে ইংল্যান্ড দলের। সেই অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাবই যাতে কাল না হয় সেই জন্যই খেলোয়াড়দের বেঁধে রাখতে চাইছেন কোচ। ইংল্যান্ড পরের ম্যাচে খেলবে ওয়েলসের বিরুদ্ধে। এটি একটি প্রীতি ম্যাচ। ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন টমাস টুখেল।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ