T20 World Cup: মেঘের কোলে ভাসতে ভাসতে সম্প্রচার

রোমহর্ষক মুহূর্ত আপলোড করেছে আইসিসি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খেলার মাঠ, সেটা ফুটবল হোক বা হকি, কিম্বা টেনিস হোক বা রাগবি, কত ধরনের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই সব ঘটনা। কিছু ঘটনা আমাদের মনকে বিষণ্ণ করে তোলে। কিছু ঘটনায় মন ভরে ওঠে। আবার এমন অনেক ঘটনাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে এক সময় আমরা কম-বেশি সকলেই বিস্মিত হয়ে পড়ি। আবার একই ঘটনায় মনে প্রশ্ন তোলে – সাহস বটে। এমনই এক সাহসী ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই ঘটনা  শনিবার পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের ম্যাচে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে এক মহিলা সাংবাদিক স্টেডিয়ামের ছাদে দাড়িয়ে খেলার সরাসরিক সম্প্রচার করছেন। তাঁর সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান। সোশ্যাল মিডিয়ায় সেই রোমহর্ষক মুহূর্ত আপলোড করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সঙ্গে ছোট্টো একটা ক্যাপসন জুড়ে দিয়েছে – কমেন্ট্রি ফ্রম ক্লাউডস। বাংলা তর্জমা করলে দাঁড়ায় মেঘ থেকে ধারাভাষ্য। আইসিসি এও জানিয়েছে, ক্রিকেট ম্যাচ দেখার সেরা জায়গা এর থেকে আর ভালো কিছু হতে পারে না।

স্টেডিয়ামের ছাদ থেকে, ভুল হল মেঘের কোলে ভাসতে ভাসতে সম্প্রচার করছেন নাতালিয়া জারমানোস। তাঁকে বলতে শোনা গেল, দেখতেই পাচ্ছেন আমি স্টেডিয়ামের ছাদে বসে রয়েছি। আমার বাঁদিকে মাতাগুরাপ সেতু। আর ডানদিকে আর কিছুক্ষণ বাদেই শুরু হবে লডা়ই। আবহাওয়া কেমন, সেটাও বলে দিই। খুবই ঠাণ্ডা। সঙ্গে বাতাস বইছে।

আইসিসি এই ভিডিয়ো  ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করার পর ভিডিয়োটি দেখেছে কয়েক লক্ষ মানুষ। তারা তাদের মতামত দিয়েছে। সব মতামতে সারকথা – এমনভাবেও তাহলে খেলা সম্প্রচার করা যায়।  

আরও পড়ুন যুবরাজের গোয়ার প্রাসাদোপম বাড়িতে থাকতে চান? রইল সব তথ্য

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট