Copa America: উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর বাদে ফাইনালে কলম্বিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে তীরে এসে তরী ডোবা। চলতি কোপা আমেরিকায় দুরন্ত ছন্দে ছিল উরুগুয়ে। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুর্দান্ত খেলেছিলেন লুইস সুয়ারেজরা। কিন্তু বুধবার রাতে পচা শামুকে পা কাটল উরুগুয়ের। কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকার শিরোপা জয় অধরা থেকে গেল। ১০ জনের কলম্বিয়াকে হারাতে পারলেন না সুয়ারেজরা।

এদিন ম্যাচের শুরু থেকেই দু’দলের খেলোয়াড়রা শৈল্পিক ফুটবলের পরিবর্তে গা জোয়ারি ফুটবল খেলতে শুরু করেন। ফলে রেফারিকে একাধিকবার হলুদ কার্ড বের করতে হয়। কোনও দলই প্রতিপক্ষের রক্ষণ ভাঙার মতো সুযোগ পাননি। শেষ পর্যন্ত ৩৯ মিনিটে অধিনায়ক হামেস রদ্রিগেজের কর্নার থেকে হেডে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন কলম্বিয়ার সেন্টারব্যাক জেফারসন লেরমা। গোল খাওয়ার পরেই মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল উরুগুয়ের ফুটবলাররা। কিন্তু কলম্বিয়ার রক্ষণ ভাঙতে পারেনি। প্রথমার্ধের সংযুক্তি সময় উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার মানুয়েল উগার্তেকে কনুই মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ড্যানিয়েল মুনোজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ফের চড়া মেজাজে খেলতে থাকেন দু’দলের ফুটবলাররা। একে অন্যকে লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা চালান। যদিও ১০ জনের কলম্বিয়াকে তেমন পরীক্ষার মুখে ফেলতে পারেননি মার্সেলো বিয়েলসার শিষ্যরা। গোল মিলছে না দেখে লুইস সুয়ারেজকে পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামিয়েছিলেন উরুগুয়ে কোচ। যদিও  তিনিও কিছু করতে পারেননি। ৭১ মিনিটে তাঁর একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কলম্বিয়া। ম্যাতিয়াস উরিব ফাঁকা নেট পেয়েও বাইরে মারেন। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে ২৩ বছর বাদে ফের কোপার ফাইনালে ওঠার ছাড়পত্র জোগাড় করে নেয় কলম্বিয়া।

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

চাঁদনি অতীত, ‘ধুরন্ধর’ নায়িকা সারা অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঈশান খট্টর! জোর চর্চা

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল