লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রথম টি টোয়েন্টি ম্যাচে ১৫৬ রানেই থেমে গেল আফগানিস্তানের ইনিংস। আফগানদের হয়ে সর্বোচ্চ রান করেছেন আজমাতুল্লাহ ও্মরজাই (অপরাজিত ৬৪)। ভারতের হয়ে আর্শদীপ সিংহ চার ওভারে ১৫ রান খরচ করে তিন উইকেট নিয়েছেন।

রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে যশপ্রীত বুমরার দ্বিতীয় বলে অভিষেক শর্মার তালুবন্দি হয়ে শূন্যরানে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। এর পর অধিনায়ক ইব্রাহিম জাদরান ও এস অটল জুটি বেঁধে ধাক্কা সামলে ৩৮ রানের পার্টনারশিপ গড়েন। তবে চতুর্থ ওভারে রান আউট হয়ে ফিরে যান আফগান অধিনায়ক জাদরান (১১)। পরের ওভারে এস অটলকে (১৩) ফেরান আর্শদীপ সিংহ। পাওয়ার প্লে’র শেষ ওভারে গুলাবদিন নায়েবকে (২) সাজঘরের পথ দেখান অক্ষর পটেল। সপ্তম ওভারে বল করতে এসে ডারউইস রাসুলিকে (২) ফিরিয়ে আফগান ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন বরুণ চক্রবর্তী। ৪৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় আফগান শিবির।

ষষ্ঠ উইকেটে আজমাতুল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি অনেকটাই প্রতিরোধ গড়ে তোলেন। ঠান্ডা মাথায় খেলে দলের রান মেশিন সচল রাখেন। শতরানের গণ্ডি পেরোনোর পরে দুজনেই হাত খুলে মারতে থাকেন। ১৭তম ওভারে বল করতে এসে নবিকে (২৭ বলে ৩৩) ফিরিয়ে ৮৩ রানের পার্টনারশিপ ভাঙেন আর্শদীপ সিংহ। সেই সঙ্গে ভারতীয় সমর্থকদের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনেন। আট নম্বরে নেমে টেস্ট ক্রিকেটের মতো খেলতে থাকেন রশিদ খান। ১০ বল খেলে মাত্র ১ রান করে তিনিও আর্শদীপের শিকার হয়ে সাজঘরে ফেরেন। পরের বলে রান আউট হয়ে দলকে চরম বিপদে ফেলে যান নূর আমেদ (০)। একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকা ওমরজাই চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৩৯ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। শেষ ওভারে শিবম দুবের বলে পর পর দুই ছক্কা ও দুই চার হাঁকিয়ে দলকে ১৫৬ রানে নিয়ে যান ওমরজাই ও মুজিব উর রহমান। ওমরজাই ৪৪ বলে ৬৪ ও মুজিব ৩ বলে ৯ রানে অপরাজিত থাকেন।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা