শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাথিরানা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ চলাকালীনই শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে গিয়ে কাঁধে চোট পাওয়া তরুণ পেসার মাথিসা পাথিরানা গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে। ইতিমধ্যেই শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার।  

বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে বল করার সময়ে কাঁধে চোট পেয়েছিলেন ২০ বছর বয়সী পেসার পাথিরানা। চোটের কারণে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামতে পারেননি। তরুণ পেসারের চলতি বিশ্বকাপে খেলার সম্ভাবনা নেই আন্দাজ করে তড়িঘড়ি প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজকে ভারতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে পাথিরানার পরিবর্ত হিসেবে ৩৬ বছর বয়সি অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করার জন্য আইসিসির কাছে আবেদন জানানো হয়েছিল শ্রীলঙ্কা ল্রিকেট বোর্ডের তরফে। সেই আর্জিতে সাড়া দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

বেবি মালিঙ্গা হিসেবে পরিচিত পাথিরানার বিরুদ্ধে যাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই অ্যাঞ্জেলো ম্যাথুজ সর্বশেষ ওয়ানডে খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে গত জুনে। শ্রীলঙ্কার হয়ে এর আগে ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপেও খেলেছেন ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। ২০১৫ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়কও ছিলেন তিনি।

চলতি বিশ্বকাপে অবশ্য এখনও পর্যন্ত যথেষ্টই হতশ্রী পারফরম্যান্স দাসুন শনাকা-কুশল মেন্ডিজদের। চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই হার মেনেছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামিকাল বৃহস্পতিবার গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন কুশল মেন্ডিজ-পাথুম নিশাঙ্কারা। ওই ম্যাচে ম্যাথুজকে খেলানো হতে পারে বলে মনে করা হচ্ছে।  

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ওড়িশা থেকে উত্তরপ্রদেশে পাচার! উদ্ধার কোটি টাকার গাঁজা,গ্রেফতার মহিলা-সহ ৪

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন