এশিয়া কাপে শেষ চারে যাওয়ার লড়াইয়ে আজ মাঠে নামছেন বাবর আজমরা

চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে দুটি ম্যাচ খেলেছে বাবর আজমরা। যদিও দুই ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপের (Asia Cup) প্রথম ম্যাচে ভারতের (India) বিরুদ্ধে হেরে কিছুটা হলেও চাপে পড়েছে পাকিস্তান (Pakistan)। সেই চাপ নিয়েই আজ শুক্রবার শেষ চারে যাওয়ার লড়াইয়ে নামছেন বাবর আজমরা (Babar Azam)। প্রতিপক্ষ দুর্বল হংকং (Hongkong)। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে গিয়েছে নিজাকাত খানরা (Nijakat Khan)। পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ম্যাচে জয়ের নজির নেই।

চলতি বছর টি-টোয়েন্টি (T20) ফরম্যাটে দুটি ম্যাচ খেলেছে বাবর আজমরা (Babar Azam)। যদিও দুই ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছে। কিন্তু দুই ম্যাচে প্রতিপক্ষ ছিল ভারত (India) ও অস্ট্রেলিয়ার (Australia) মতো শক্তিশালী দল। হংকংয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধে অতীতে কী হয়েছে তা মনে রাখতে চাইছেন না পাক ক্রিকেটাররা। এখনও পর্যন্ত অবশ্য টি-টোয়েন্টি ফরম্যাটে মুখোমুখি হয়নি পাকিস্তান ও হংকং। একদিনের ম্যাচে তিন বার মুখোমুখি হয়েছিল দুই দল। তিন বারই হারতে হয়েছিল হংকংকে। ২০১৮ সালে এশিয়া কাপে পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে। আজকের ম্যাচে পাকিস্তানের প্রথম একাদশে একটি পরিবর্তন হতে পারে। নাসিম শাহকে (Nasim Shah) বিশ্রাম দিয়ে নেওয়া হতে পারে মোহাম্মদ হাসনাইনকে (Mohammed Hasnaine)। হংকংয়ের প্রথম একাদশে অবশ্য কোনও পরিবর্তন  হচ্ছে না। আজকে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে এক নজরে দেখে নেওয়া যাক-

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার জামান, খুশদিল শাহ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন, হারিস রউফ ও শাহনওয়াজ দাহানি।

হংকংয়ের সম্ভাব্য একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), বাবর হায়াত, ইয়ানিম মুরতাজা, কিঞ্চিত শাহ, স্কট ম্যাকেসনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, আইজাজ খান, জিশান আলি, এহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ গাজানফার।

 

জানেন বাড়ির কোন দিকে কুবের কোণ? মাত্র একটি জিনিস রাখলেই হবেন কোটিপতি

শ্রাবণ মাসে শনি-বৃহস্পতির বিরল সংযোগ, ঝড় আসছে ৩ রাশির জাতকের জীবনে

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্য সমস্যা, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বিরাট ক্ষতির সম্ভাবনা

বিশ্বকাপ-স্বপ্নের শেষ, কান্নায় ভেঙে পড়া রোনাল্ডোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

জীবনের শেষ বিশ্বকাপে শূন্য হাতে ফিরলেন রোনাল্ডো, শেষ আটে স্পেন

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

রাম মন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্বে, কে এই কৃষ্ণ মোহন?

‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা মোদির

বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত দলে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের, জায়গা পেলেন প্রভসিমরান

18 হাজার টাকার কমে মিলছে Motorola G57 5G, কোথায় পাবেন?

অবশেষে স্বপ্নপূরণ, মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়, কোলে পুত্র এল না কন্যা?

বাগানে লোবেরা অধ্যায়ের অবসান, সবুজ-মেরুনের হেডস্যর গ্রিক কোচ