চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রেফতারির আশঙ্কায় বিপিএলে অনিশ্চিত সাকিব, বিকল্প ভেবে রেখেছে চট্টগ্রাম কিংস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাথার উপরে খুনের মামলা ঝুলে থাকার কারণে জীবনের শেষ টেস্ট ম্যাচ দেশের মাটিতে খেলা হয়নি বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের। এবার আসন্ন বিপিএলেও বিশ্বের অন্যতম সেরা আলরাউন্ডারের খেলা নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। দেশের মাটিতে খেলতে এলে গ্রেফতার হয়ে জেলের ঘানি টানতে হতে পারে এমন আশঙ্কা রয়েছে সাকিবের। ফলে আদৌ তিনি বিপিএল খেলবেন কিনা, তা নিয়ে সন্দিহান রয়েছে তাঁর দল চট্টগ্রাম কিংসের শীর্ষ কর্তারা। ফলে ইতিমধ্যেই সাকিবের বিকল্প ভেবে রেখেছেন তাঁরা। যদিও ওই বিকল্প কে তা খোলসা করেননি চট্টগ্রাম কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী।

আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। বিপিএলের একাদশতম আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। হাসিনার দলের সাংসদ হওয়ার কারণে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের রাজরোষে পড়েছেন সাকিব। তাঁর বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় খুনের মামলা দায়ের হয়েছে। এছাড়া শেয়ারবাজারে কারচুপির অভিযোগে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সাকিব ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে।

৫ অগস্টের পরে গ্রেফতারির ভয়ে বাংলাদেশে পা রাখেননি। সরাসরি কানাডা থেকে পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে হাজির হয়েছিলেন। কানপুরে টেস্ট চলাকালীনই টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে সাকিব জানিয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট খেলতে চান। তবে দেশে পা রাখার পরে তাঁকে গ্রেফতার করা যাবে না এবং দেশত্যাগে বাধা দেওয়া যাবে না, এমন নিশ্চয়তা দিতে হবে। কিন্তু মোল্লা ইউনূস সরকারের তরফ থেকে সাকিবকে জানিয়ে দেওযা হয়, দেশে ফিরলে শ্রীঘরেই ঠাঁই হবে। ওই বার্তা পাওয়ার পরে আর কোনও ঝুঁকি নেননি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। মিরপুরে জীবনের শেষ টেস্ট খেলা হয়নি। তাই আদৌ জীবনের ঝুঁকি নিয়ে সাকিব বিপিএল খেলতে আসবেন তা বিশ্বাস করতে পারছেন না তাঁর ঘনিষ্ঠরা।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ