ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্য। সেই কথা মাথাতে রেখেই দল সাজাল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ১৪ জুলাই থেকে ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। মোট তিনটি ওয়ান ডে ম্যাচ হওয়ার কথা রয়েছে ব্রিটিশদের সঙ্গে। সেই ওয়ান ডে সিরিজের জন্যই দল ঘোষণা করল বিসিসিআই।

অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে খেলবেন রোহিত শর্মারা। ওয়ান ডে দলে ফিরে এসেছেন বিরাট কোহলি। তবে তাঁর চোট নিয়ে চিন্তায় রয়েছে বোর্ড। আজ, রবিবার দল ঘোষণা করা হয়েছে। তাতে জায়গা পেয়েছেন- শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, গুরনুর ব্রার, অর্শদীপ সিংহ। তবে দলে ঠাঁই পাননি যশস্বী জওসওয়াল। গতকাল, শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেন তিনি। তারপরেও এই বাঁ হাতি ব্যাটারকে কেন দলে নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পডুন: মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্য়ান্ডের তিনটি আলাদা ভেন্যুতে হবে ওয়ান ডে ম্যাচগুলি। প্রথম ওডিআই হবে ১৪ জুলাই এজবাস্টনে। দ্বিতীয় ওডিআই ১৬ জুলাই কার্ডিফে ও তৃতীয় ওডিআই ১৯ জুলাই লন্ডনের লর্ডসে খেলা হবে। শুধুই ওয়ান ডে নয়, এই দফায় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০-ও খেলবে ভারত। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সেই দল আগেই ঘোষণা করেছে বিসিসিআই।

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক