ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও নেই রোহিত-কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচেও খেলছেন না অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাঁদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড় ও জয়দেব উনাদকট। অধিনায়কত্ব সামলাচ্ছেন হার্দিক পাণ্ড্যও। যদিও টস ভাগ্য খারাপ তাঁর। মঙ্গলবারও টসে হেরেছেন তিনি। ফলে প্রথমে ব্যাট করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।

তিন ম্যাচের একদিনের সিরিজে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ-দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচে ক্যারিবীয়দের উড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার ব্লু ব্রিগেড। কিন্তু দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়। রোহিতের পরিবর্তে দলের অধিনায়কত্ব সামলান হার্দিক পাণ্ড্য।  দ্বিতীয় ম্যাচে অবশ্য লজ্জাজনক পরাজয়ের স্বাদ পেতে হয় ভারতীয় দলকে। ফলে এদিন থারাউবার ব্রায়ান লারা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ণায়কের ভূমিকা নিচ্ছে। অর্থা‍ৎ যে দল জিতবে, সেই দলই সিরিজ জিতবে।

দ্বিতীয় ম্যাচে রোহিত এবং কোহলির পরিবর্তে সঞ্জু স্যামসন এবং অক্ষর পটেলকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুজনেই পুরোপুরি ব্যর্থ হন। ফলে এদিনের ম্যাচে প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে খানিকটা পরিবর্তন করা হয়। সঞ্জু স্যামসন দলে থাকলেও বাদ গিয়েছেন অক্ষর পটেল। দলে ঢুকেছেন  রুতুরাজ গায়কোয়াড় ও জয়দেব উনাদকট। দ্বিতীয় ম্যাচে শোচনীয় হারের পরেই রোহিত এবং বিরাটের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া নিয়ে ভারতীয দলের কোচ রাহুল দ্রাবিড়ের সমালোচনায় সরব হয়েছিলেন নেটা নাগরিকরা। এমনকী কোচের পদ থেকে মিস্টার ডিপেন্ডবলকে সরিয়ে দেওয়ারও দাবি উঠেছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, এদিন সিরিজ নির্ণায়ক ম্যাচে রোহিত এবং বিরাটের মধ্যে অন্তত একজনকে খেলানো হবে। কিন্তু দুজনকে ফের বিশ্রাম দেওয়ায় বিস্মিত ক্রিকেট বিশেষজ্ঞরা।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি