লায়নের ঘূর্ণিতে কুপোকাত কিউয়িরা, ১৭২ রানে জয় অজিদের

Share:

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্যপূরণ হল না নিউজিল্যান্ডের। ৩৬৯ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার কাছে হার মানতে হল কিউয়িদের। ১৭২ রানে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হল নিউজিল্যান্ডকে। ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে অজিদের হারিয়ে বাজিমাত করেছিলেন গ্লেন ফিলিপস। এবার স্পিনে বাজিমাত করে অস্ট্রেলিয়াকে জয় এনে দিলেন নাথান লায়ন।

৩৬৯ রান তাড়া করতে নেমে শনিবারই তিন উইকেট পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। এদিন রাচীন রবীন্দ্র ও ডারেল মিচেল ব্যাট করতে নেমে বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেনি। রাচীন আউট হয়ে যান লায়নের বলে ও ডারেল মিচেল আউট হয়ে যান হ্যাডেলউডের হাতে। এরপর কোনও ব্যাটসম্যানই অজি বোলারদের সামনে টিকতে পারেনি। বল হাতে নাথান লায়ন তুলে নেন ৬টি উইকেট। হ্যাজেলউড তুলে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন। ১৯৬ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। লায়নের স্পিন সামলাতে না পেরে ২৩ ওভারের মধ্যে গুটিয়ে যায় কিউয়ি ব্যাটসম্যানরা।  

এদিন নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে রেকর্ড রান তাড়া করে টেস্ট ম্যাচ জেতার সুযোগ ছিল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৬৯ সালে অকল্যান্ডে ৩৪৫ রান তাড়া করে টেস্ট ম্যাচ জেতার নজির গড়েছিলেন কিউয়িরা। এবার তার থেকেও বেশি রান তাড়া করে টেস্ট জয়ের সুযোগ ছিল। কিন্তু নিউজিল্যান্ডের সেই লক্ষ্যপূরণ হল না।

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার