টাইগারদের বিড়াল বানিয়ে সিরিজ জিতলেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নামেই টাইগার। আসলে বাংলাদেশ ক্রিকেট দল যে নখদন্তহীন বাঘ ছাড়া আর কিছু নয়, বুধবার ফের একবার প্রমাণ করে দিলেন সূর্যকুমার যাদবরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে জয়ের জন্য ২২২ রানের লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু ভারতের রান বন্যার কাছে ভেসে গেলেন নাজমুল হোসেন শান্তরা। ৯ উইকেটে ১৩৫ রানেই থেমে গেলেন টাইগাররা। ৮৬ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করে নিলেন সূর্যকুমার যাদবরা। ফলে তৃতীয় তথা শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল।

জয়ের জন্য ২২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সাড়া জাগানো শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই ১৪ রান তুলে চাপে ফেলে দিয়েছিল ভারতকে। কিন্তু তৃতীয় ওভারে পারভেজ হোসেনকে (১৬) ফিরিয়ে টাইগার শিবিরে ধাক্কা দিলেন আর্শদীপ সিংহ। পঞ্চম ওভারে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১)। পরের ওভারে লিটন দাসকে (১৪) ফিরিয়ে ফের ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। সেই ধাক্কা সামলানোর আগে তাওহিদ হৃদয়কে (২) ফেরান অভিষেক শর্মা। পঞ্চম উইকেটে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান মেহেদি হাসান মিরাজ ও জীবনের শেষ টি টোয়েন্টি খেলতে নামা মাহমুদুল্লাহ রিয়াদ। ১১৩ম ওভারে মিরাজকে (১৬) ফিরিয়ে জুটি ভাঙেন রিয়ান পরাগ।

এর পরে একা কুম্ভ হয়ে লড়াই করার চেষ্টা চালান টাইগারদের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ। কিন্তু সতীর্থদের কাছ থেকে কোনও সাহায্য পাননি। জাকের আলি (১), রিশাদ হোসেন (৯) ও তানজিম সাকিবরা (৮) আয়ারাম-গয়ারামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। শেষ ওভারে মাহমুদুল্লাহকে (৪১) ফেরান নীতীশ রেড্ডি। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ১৯ রানে ২টি এবং নীতীশ রেড্ডি ২৩ রানে ২টি উইকেট নিয়েছেন।

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

সিগারেট কিনতেই ফাঁস জাল নোটের কারবার! ফের পুলিশের জালে MBA পাশ যুবক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

আজ রাতের মহাযুদ্ধে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি দুই প্রিয় বন্ধু

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফিফা সভাপতি জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের, কোন অপরাধে?

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ

গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের