আইপিএলে দল পাননি, শতরান করে অবিচারের জবাব দিলেন সল্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের নিলামে  অনেক অনামী খেলোয়াড়কে কোটি-কোটি টাকা দিয়ে কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। অথচ নিলামে তিনি অবিক্রিত থেকে গিয়েছেন। নিলামের দিনেই ফের শতরান করে অবিচারের জবাব দিলেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। তাঁর ৫৭ বলে ১১৯ রানের দৌলতেই ওয়েস্ট ইন্ডিজকে ৭৫ রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। সল্ট যে টানা দ্বিতীয় শতরান করলেন তাই নয়, ১১৯ রানের ইনিংসে ১০টি ছক্কাও হাঁকালেন।

গত ১৬ ডিসেম্বর ক্যারিবীয়দের বিরুদ্ধে ৫৬ বলে ১০৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলার পরে ইংলিশ ব্যাটার নিশ্চিত ছিলেন, আইপিএল নিলামে তাঁকে নিতে ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু কোথায় কী! মঙ্গলবার নিলামে ইংলিশ ব্যাটারকে নিতে খুব একটা আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলির টিম ম্যানেজমেন্ট। সেখানে অনামী এবং অপরীক্ষিত খেলোয়াড়রাও কোটি-কোটি টাকায় বিক্রি হয়েছেন। ওই অপমান বড্ড গায়ে লেগেছিল সল্টের। মাঠে নেমে ব্যাট হাতে ঝলসে উঠলেন।ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে জস বাটলার ও ফিল সল্টের সৌজন্যে দুরন্ত সূচনা করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৫৯ বলে ১১৭ রান তোলেন দুজনে। ৫৫ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন বাটলার। অধিনায়ক ফেরার পরে আরও বিধ্বংসী হয়ে ওঠেন সল্ট। সাতটি চার আর ১০টি ছক্কার সাহায্যে মাত্র ৪৮ বলেই শতরানে পৌঁছে যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা দুটি শতক পেলেন সল্ট। এর আগে এই কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ফ্রান্সের গুস্তব ম্যাককিওনের। নির্ধারিত ২০ ওভারে ২৬৭ রান তোলে ইংল্যান্ড।

রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। নিকোলাস পুরান (৩৯), শেরফানে রাদারফোর্ড (৩৬) এবং আন্দ্রে রাসেল (৫১) ছাড়া আর কোনও ব্যাটারই জ্বলে উঠতে পারেননি।   

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২