৩৪ বছর বয়সেই ক্রিকেটকে ‘আলবিদা’ জানালেন ইংল্যান্ডের পেসার

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: চোটের কারণে মাত্র ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানালেন ইংলিশ পেসার স্টিভেন ফিন (Steven Finn)। সোমবার এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা করে ফিন বলেছেন, ‘আমি পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গত এক বছর আমি শরীরের সঙ্গে যুদ্ধ করছি। অবশেষে স্বীকার করে নিতে হচ্ছে যে, আমি হেরে গিয়েছি।’ 

২০০৫ সালে মিডলসেক্সের হয়ে ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল ফিনের।  ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তার পর থেকে টানা সাত বছর হয়ে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ডের হয়ে টেস্ট, একদিনের এবং টি টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে মোট ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার মধ্যে ৩৬টি টেস্ট, ৬৯টি ওয়ান ডে এবং ২১টি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। মোট ২৫৪টি উইকেট নিয়েছেন। উইকেটপিছু খরচ করেছেন ২৯.০৫। ২০১৭ সালে শেষবার দেশের হয়ে খেলেছিলেন।

অভিষেকের পরেই বল হাতে বাইশগজ কাঁপিয়েছিলেন ফিন। ২০১০-১১ সালে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের হয়ে ১৪ উইকেট নিয়েছিলেন। ২০১৫ সালেও অ্যাশেজ সিরিজে চির শত্রু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২টি উইকেট। টেস্ট ক্রিকেটে মোট ১২৫ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের অন্যতম পেসার। একদিনের ক্রিকেটে নিয়েছিলেন ১০২টি উইকেট। গত কয়েক বছর ধরেই চোটে কাবু হয়ে পড়েছিলেন স্টিভেন ফিন। শেষ পর্যন্ত ওই চোটের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।    

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের