টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: হিমাচলের ধর্মশালা স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। দুই দলই এদিন  বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছে। টসে জিতে প্রথমে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।    

২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে এবারের প্রথম ম্যাচেও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ঝাঁপাচ্ছে টাইগাররা। দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সেমিফাইনালের লক্ষ্য নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবেন সাকিবরা। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা বাংলাদেশ কোচের দাবি অতিরঞ্জিত বলেই মনে করছেন। এদিন বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিককালে বাংলাদেশ এবং আফগানিস্তান একদিনের ম্যাচে চার বার মুখোমুখি হয়েছিল। বাংলাদেশের ঘরের মাঠে গিয়ে টাইগারদের বধ করে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলেন মহম্মদ নবিরা। তবে এশিয়া কাপের গ্রুপ লিগে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিলেন। অর্থা‍ৎ মোট চারটে ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে বাংলাদেশ। এদিনের ম্যাচে দুই দলের প্রথম একাদশে কারা থাকছেন একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া যাক-

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, নাভিন-উল হক, ফজল হক ফারুকি।

 

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা