ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

২২ গজের ক্রিকেট ময়দান পেরিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন বিরাট কোহলি! ভারতীয় ক্রিকেটের একজন দাপুটে ব্যাটসম্যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ গজের ক্রিকেট ময়দান পেরিয়ে এবার বলিউডে পা রাখতে চলেছেন বিরাট কোহলি! ভারতীয় ক্রিকেটের একজন দাপুটে ব্যাটসম্যান। শুধু ভারতে নয়, গোটা বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন গণ্য করা হয় বিরাট কোহলিকে। ব্যাট হাতে মাঠে রীতিমতো রাজ চলে তাঁর, চার-ছয়ের ঝড় তোলেন। যাই হোক, ইতিমধ্যেই তিনি সব ধরণের টি-টোয়েন্টি সিরিজ থেকে অবসর নিয়েছেন। এখন ভক্তরা আগামী বছর বিশ্বকাপে বিরাটের খেলা দেখার জন্যে অপেক্ষা করছেন। এর মাঝেই বিরাটের বিষয়ে একটি চমকপ্রদ খবর দিলেন প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ক্রিকেটের শিখরে পৌঁছনোর পর, এবার কি স্ত্রী অনুষ্কা শর্মার পথ অনুসরণ করে বলিউডে পা রাখবেন বিরাট?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ‘আপনার দলের মধ্যে কে সেরা বলিউডের নায়ক হতে পারবেন? একই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চনও। তিনি রাহুলকে মনে করিয়ে দেন যে, অনেক ক্রিকেটারই পরবর্তী জীবনে বলিউডে কাজ করেছেন। এই সূত্র ধরেই রাহুল দ্রাবিড় জানান, ‘হ্যাঁ, ক্রিকেট থেকে অবসর নেওয়ায় পর সুনীল গাভাস্কার অভিনয় করার চেষ্টা করেছিলেন। সৈয়দ কিরমানিও চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তেমন সাফল্য পাননি। আমারও ইচ্ছে ছিল। কিন্তু নিজেকে বোকা বানানোর ইচ্ছে নেই আমার। যেটা পারব না সেখানে গিয়ে লাভ নেই।’

এরপরে বিরাট বলিউডের নায়ক হওয়ার যোগ্য, এমন ইঙ্গিত করে রাহুল দ্রাবিড় জানান, ‘আমার মনে হয়, বিরাট অন্যদের অনুকরণ করতে বেশ পারদর্শী। যদিও আজকাল সে এটা করে না। আমার মনে আছে। যখন সে একজন তরুণ খেলোয়াড় হিসেবে দলে যোগ দিয়েছিল, তখন আমরা সবাই সিনিয়র ছিলাম। সকলের অনুকরণ কোর্ট সে। তার অনুকরণের দক্ষতা সত্যিই আশ্চর্যজনক ছিল। সে অসংখ্য বিজ্ঞাপনেও কাজ করেছে। তাই আমার মনে হয় অভিনয়ে তাঁর মত্তো দক্ষতা আর কারও নেই। আমি নিশ্চিত অনুষ্কা তাঁকে এ বিষয়ে অনেক পরামর্শ দেবেন।’

জানিয়ে রাখি, অনুশকার সঙ্গে বিরাতের আলাপ হয়েছিল বিজ্ঞাপনের সেটেই। তাঁরা একসঙ্গে অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়াও একবার বিরাটের বলিউডে কেরিয়ার গড়া নিয়ে বলেছিলেন, ‘সে একজন দুর্দান্ত অভিনেতা। দিল্লির ছেলে, একজন পাঞ্জাবি। সে সাফল্যকে সুন্দরভাবে সামলেছে। প্রতিযোগিতা, চেহারা, ফিটনেস বা মানসিক স্বাস্থ্য—সব দিক থেকেই সে নিজেকে ধরে রেখেছে। তাই তাঁর বলিউডে অভিনয় করা উচিত।’ তবে বিরাট কোহলি সত্যিই বলিউডে প্রবেশ করবেন কি না, তা কেবল তিনিই বলতে পারবেন। অন্যদিকে বিরাটকে বিয়ে করার পর অনুষ্কা বলিউড থেকে দূরে সরে গিয়েছেন। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। তাঁর ঝুলন গোস্বামীর বায়োপিক এখনও নেটফ্লিক্সে মুক্তির জন্যে অপেক্ষায় রয়েছে। 

 

৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে