Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এমবাপের ফেরার ম্যাচেই ক্রোয়েশিয়ার কাছে হারল ফ্রান্স

Share:

নিজস্ব প্রতিনিধি : ছয় মাস পর জাতীয় দলে ফিরেছে কিলিয়ান এমবাপে। তবে প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই ব্যর্থ হল ফ্রান্স। আক্রমণভাগে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি দলটি। এই সুযোগে নিজেদের ভেলকি দেখাল ক্রোয়েশিয়া।বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।ফলে সেমির পথে এগিয়ে গেছে ক্রোয়াটরা।অধিনায়ক হিসেবে এমবাপের প্রত্যাবর্তনটা এবার মোটেও সুখকর হলো না।

ম্যাচে গোলের জন্য প্রতিপক্ষের চেয়ে দ্বিগুণ শট নিল ফ্রান্স।লক্ষ্যেও তারা বল রাখতে পেরেছে বেশি। কিন্তু জালের দেখা পায়নি। তবে ক্রোয়েশিয়া শুরুটা যেভাবে করেছিল তাতে আরও আগে এগিয়ে যেতে পারত, তবে অষ্টম মিনিটে আন্দ্রে ক্রামারিচের পেনাল্টি শট পায়ে ঠেকিয়ে রক্ষা করেন ফরাসি গোলরক্ষক মেনিয়ান। তবে এখন ফ্রান্সের সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ রবিবার স্টেড দে ফ্রান্সে অনুষ্ঠিত দ্বিতীয় লেগে তাদের উঠতেই হবে। সেই হিসেবে ভাবনা-চিন্তাও শুরু করেছে দলটি। আগামী রবিবার দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে নামবে তারা। তবে কালকের ম্যাচসহ পরপর দুই ম্যাচে ক্রোয়াটদের কাছে হারল এমবাপের দল।

উল্লেখ্য, আত্মবিশ্বাস চাঙ্গা করে লম্বা সময় পরে দলে ফিরছিলেন দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। তবে ফিরেও শেষ রক্ষা হল না ফ্রান্সের। নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে গতকাল প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলের ব্যবধানে হেরেছে এমবাপেরা।অবশ্য সুযোগ একেবারে শেষ হয়ে যায় নি। এখনও ফ্রান্সের কাছে হাতছানি দিচ্ছে দ্বিতীয় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে পারলে তবেই প্রতিষোধ নিতে পারবে কোচ দিদিয়ে দেশমের শিষ্যরা।

ঠাকুর বড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা ঠাকুর

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল