মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার ডেভিড ওয়ার্নার

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন অস্ট্রলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। বর্তমানে তিনি পাকিস্তান সপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন। মঙ্গলবার (৬ এপ্রিল)সিডনির মারুব্রা এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ডেভিড ওয়ার্নারকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার সিডনির মারুব্রা এলাকায় ‘ব্রেথ টেস্টিং’ চলাকালীন পুলিশের জালে পড়েন ৩৯ বছরের ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। অভিযোগ, পরীক্ষার আগেই নিজের গাড়ি থামিয়ে পার্ক করার চেষ্টা করেন ওয়ার্নার, যা দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই পরীক্ষা করা হলে দেখা যায়, নির্ধারিত সীমার অনেকটাই বেশি অ্যালকোহল তাঁর শরীরে রয়েছে।

পুলিশ সূত্রে খবর, থানায় নিয়ে গিয়ে দ্বিতীয় পরীক্ষায় তাঁর রক্তে মাদকের  মাত্রা ০.১০৪, যা অস্ট্রেলিয়ার আইনি সীমার দ্বিগুণেরও বেশি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। তারপর সোজা মারুব্রা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। আগামী ৭ মে  বৃহস্পতিবার আদালতে (Downing Centre Local Court) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনার জেরে প্রভাব পড়তে পারে ডেভিড ওয়ার্নারের চলতি পিএসএল অভিযানে। Pakistan Super League (PSL)-এ করাচি কিংসের অধিনায়ক হিসেবে দারুণ ফর্মে ছিলেন ওয়ার্নার। ইতিমধ্যেই তিন ম্যাচে ৯৩ রান করেছেন, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্ধশতরান রয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে করাচি কিংস। তবে এই বিতর্কের জেরে দলের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ওয়ার্নারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব