কৌশলগত কারণেই কি জাদেজার আউটের আবেদন প্রত্যাহার কামিন্সের, প্রশ্ন কাইফের

Share:

নিজস্ব প্রতিনিধি : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে ‘অবস্ট্রাকশান দ্য ফিল্ড’ আউটের আবেদন প্রত্যাহার করে নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের সেই সিদ্ধান্ত কি কৌশলগত কারণে, এবার এই প্রশ্নই তুললেন ভারতীয় দলের প্রাক্তন সদস্য মোহম্মদ কাইফ।

আসলে কী বলতে চেয়েছেন কাইফ। এক্স হ্যান্ডেলে ভারতীয় দলের প্রাক্তন সদস্য লিখেছেন, ‘জাদেজার বিপক্ষে অবস্ট্রাকশান দ্য ফিল্ড আউটের আবেদন প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে প্যাট কামিন্সের কাছে আমার দুটি প্রশ্ন রয়েছে। ধোনিকে ড্রেসিংরুমে আটকে রাখতেই কি কৌশলগত কারণে কামিন্সের এই সিদ্ধান্ত? টি ২০ বিশ্বকাপে ওই জায়গায় যদি কোহলি থাকতেন তাহলে তিনি এই একই কাজ করতেন?

হঠাৎ এই ধরনের প্রশ্ন তুলছেন কেন কাইফ। জানা যাচ্ছে, ১৮.৪ ওভারে জাদেজা আউট হলে সেই জায়গায় নামতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু কামিন্সের সিদ্ধান্তে সেই সময় নামা হয়নি ধোনির। কাইফ এই পোস্টের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, কামিন্স জানতেন ধোনির ফিনিশিং ক্ষমতা জাদেজার থেকে অনেকটাই বেশি। তাই কি কৌশলগত কারণেই ধোনিকে নামার সুযোগ দেননি কামিন্স। উল্লেখ্য, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৯তম ওভারে চতুর্থ বলটি স্ট্যাম্প তাক করে মেরেছিলেন ইয়ার্কার মেরেছিলেন কামিন্স। ইয়ার্কারটিকে কোনওমতে ঠেকিয়ে ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। বলটি পেয়ে স্ট্যাম্প তাক করে ছুড়েছিলেন ভুবনেশ্বর কুমার। তখন তড়িঘড়ি করে ক্রিজে ফেরার সময়ে স্টাম্প ঢেকে ফেলেছিলেন জাদেজা। বলটি এসে সোজা জাদেজার পিঠে লাগে। জাদেজার বিরুদ্ধে অবস্ট্রাকশান অফ ফিল্ড আউটের অভিযোগ ওঠে।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর, শহিদ পরিবারকে মাসে ১০ হাজার আর্থিক সহায়তার আশ্বাস

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর! আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার