টেনিস অভিষেকে ম্যাচে নেমে হার ফোরলানের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপে জিতেছিলেন সোনার বল, সেই ফোরলানই এবার কাঁপাচ্ছেন টেনিস দুনিয়া! মন্টেভিডিওর কারাসকো লন টেনিস সেন্টারের কোর্টে চারদিকে শুধু করতালির আওয়াজ। সমর্থকদের উল্লাসে মেতে উঠেছে চারপাশ। কেননা পেশাদার টেনিসে উরুগুইয়ান ফুটবল কিংবদন্তির এটা যে অভিষেক ম্যাচ। এই অভিষেকে ম্যাচেই তো সেরা ঝলক দেখানোর কথা ফোরলানের।

এটিপি চ্যালেঞ্জার ট্যুরের আওতাধীন উরুগুয়ে ওপেন দিয়ে প্রথমবার পেশাদার টেনিস খেলতে নেমে কিছু ঝলকও দেখালেন ফোরলান, বিশেষ করে নেটের সামনে। জোরের সঙ্গে র‍্যাকেট চালাতে গিয়ে মিসও করলেন অনেক। ভুল শুধরে নিলেন বটে। তবে শেষ পর্যন্ত পেরে ওঠলেন না। আর্জেন্টিনার ফেদেরিকো কোরিয়ার সঙ্গী হিসেবে খেলতে নেমে ৪৫ বছর বয়সী কিংবদন্তি সরাসরি সেটে হেরে গেলেন বলিভিয়ান জুটি বরিস আরিয়াস ও ফেদেরিকো জেবায়সের কাছে।

এদিকে ৬-১, ৬-২ গেমে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিলেন ফোরলান ও কোরিয়া। আরিয়াস ও জেবায়স মাত্র ৪৭ মিনিটেই ম্যাচটা জিতে নিয়েছেন। তবে শান্তভাবে হার মেনে নিয়েছেন ফোরলান।

স্থানীয় সময় বুধবার(১৩ নভেম্বর)রাতে অভিষেক ম্যাচ শেষে উৎফুল্ল ফোরলান জানান, ‘আমি খেলাটা বেশ উপভোগ করেছি।জানতাম, এটা আমাদের(তাঁর ও কোরিয়ার) জন্য কঠিন হতে চলেছে।এটা মোটেও সহজ ছিল না। তবে আমি খুশি। এর আগে ২০১৭ ও ২০১৮ সালে প্রদর্শনী ম্যাচ খেলেছিলাম। সেই অভিজ্ঞতা আজকের(গত রাতের) মতো ছিল না।’

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, ভিটেমাটি হারা একাধিক পরিবার

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩