দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার আবহাওয়ায়। বুধবার রাতেই বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়েছে স্থলভাগে। বর্তমানে অন্ধ্র উপকূলে রয়েছে অবস্থান। এর জেরে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে । কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যেই ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণের একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও হালকা, আবার কোথাও দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির খবর মিলেছে। গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতায়। শহরের বিভিন্ন এলাকায় কখনও হালকা আবার কখনও মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর এই পরিস্থিতি বজায় থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

গভীর নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও পড়তে পারে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কতাও রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

‘দীক্ষা’র ফাঁদে ফেলে যুবতীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, গ্রেফতার তান্ত্রিক তন্ময় ঘোষ

রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ