এমবাপ্পেকে প্রস্তাব চেলসির, লুকাকুকে নিতে আগ্রহী আল-হিলাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী মরশুমে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্লে যে তাঁর পুরনো ক্লাব পিএসজিতে থাকবেন না তা প্রায় নিশ্চিত। এই অবস্থায় এমবাপ্পেকে দলে নিতে আগ্রহ প্রকাশ করল ব্রিটিশ ক্লাব চেলসি। সূত্রের খবর, ইতিমধ্যেই চেলসির কর্তারা নাকি প্রায় একপ্রস্থ কথাও বলেছেন ফরাসি স্ট্রাইকারটির সঙ্গে। তবে এখনও অবধি কোনওকিছুই চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, এমবাপ্পকে দলে নিতে প্রথম আসরে নামে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারপরই সেই আসরে যুক্ত হয় আর এক ব্রিটিশ ক্লাব চেলসিরও। ফলে ফরাসি স্ট্রাইকারকে দলে নিতে দুই ব্রিটিশ ক্লাবের টাগ অফ ওয়্যার চলছে। দেখা শেষ পর্যন্ত সেই যুদ্ধে কে জয়ী তা সময়ই বলবে।

এমবাপ্পের মতো এবার বেলজিয়াম তারকা রুমেলু লুকাকুকে দলে পেতে ঝাঁপাল সৌদির ক্লাব আল-হিলাল। সূত্রের খবর, প্রথমে লিওনেল মেসিকে দলে নিতে টার্গেট করেছিলেন সৌদির ক্লাব কর্তারা। কিন্তু মেসি তাঁদের প্রস্তাবে সাড়া দেননি। তারপর তাঁরা টার্গেট করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের দিকে। তাঁকে দলের পক্ষ থেকে প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু এখনও অবধি কোনও পজিটিভ উত্তর পাওয়া যায়নি নেইমারের পক্ষ থেকে।

তারপরই সৌদির কর্তারা প্রস্তাব দেন লুকাকুকে। তাঁকে ১৬ মিলিয়ন অর্থের অফার করেছেন সৌদির কর্তারা।  কিন্তু লুকাকু বর্তমানে ইন্টার মিলানে রয়েছেন। তাঁর আগের ক্লাব চেলসি থেকে তাঁকে লোনে নিয়েছেন মিলানের ক্লাবটি। সেটাই একটা বড় ফ্যাক্টর হতে পারে আল-হিলালের। সূত্রের খবর, লুকাকু সৌদির ক্লাবে যেতে রাজি নন। তাঁর পছন্দ এমন কোনও ক্লাব, যাঁদের হয়ে তিনি বিশ্বের গুরুত্বপূর্ণ লিগ টুর্নামেন্টগুলি খেলতে পারবেন।

সব্যসাচী দত্তের ৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ! স্ত্রী ‘বেপাত্তা’ হতেই কী বড় পদক্ষেপ ইডি-র?

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অঝোরে কাঁদলেন মেসি

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীয়া

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

অনুষ্কা নয়, লন্ডনের পার্কে ছেলেকে পিঠে নিয়ে ঘুরছেন বিরাট, ভাইরাল বাবা-ছেলের মিষ্টি ছবি

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

কেন্দ্রের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক