সব্যসাচী দত্তের ৫ টি অ্যাকাউন্ট ফ্রিজ! স্ত্রী ‘বেপাত্তা’ হতেই কী বড় পদক্ষেপ ইডি-র?

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়ার পর প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে নতুন তথ্য উঠে আসছে। পুলিশ সূত্রে খবর, তাঁর নামে থাকা পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজ করা হয়েছে। ওই অ্যাকাউন্টগুলির মধ্যে একটি তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে যৌথভাবে পরিচালিত বলে জানা গিয়েছে।

তদন্তকারীদের দাবি, ফ্রিজ হওয়া পাঁচটি অ্যাকাউন্টে মোট প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা জমা রয়েছে। পাশাপাশি সব্যসাচীর নামে থাকা দুটি ব্যাঙ্ক লকারেরও খোঁজ মিলেছে। সেখানে মূল্যবান গয়না বা অন্যান্য সম্পদ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। শীঘ্রই লকারগুলি খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী দল। অন্যদিকে, সব্যসাচীর স্ত্রী ইন্দিরা দত্তের কোনও সন্ধান মেলেনি। তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য না পেলেও তদন্তকারীরা বিভিন্ন সূত্র ধরে অনুসন্ধান চালাচ্ছেন। এরই মধ্যে সব্যসাচীর ব্যবহৃত একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়াও নিউটাউনে তাঁর আরও একটি ফ্ল্যাটের হদিস পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার তদন্তকারীরা উত্তর ২৪ পরগনার গাইঘাটায় অবস্থিত সব্যসাচী দত্তের শ্বশুরবাড়িতেও তল্লাশি চালান। তবে সেখান থেকে উল্লেখযোগ্য কিছু উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর। বুধবার অর্থাৎ আজ তাঁকে বিধাননগর আদালতে পেশ করে আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে।

আরও পড়ুন: ‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

উল্লেখ্য, গত ৮ জুন গভীর রাতে বিধাননগর উত্তর থানার পুলিশ সব্যসাচী দত্তকে গ্রেফতার করে। মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়। অভিযোগ, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক কোটি টাকা আদায় করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গেই সব্যসাচীর নাম জড়িয়েছে বলে দাবি তদন্তকারীদের। যদিও সব্যসাচী দত্ত তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগকারী ব্যাবসায়ীর বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে ফাঁসানো হচ্ছে। এদিকে তাঁর গ্রেফতারির পর বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডেও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে। স্থানীয় কিছু ব্যবসায়ী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাঁদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হত। সব্যসাচী গ্রেফতার হওয়ার পর এলাকায় বিক্ষোভও দেখা যায়। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষেরও।

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অঝোরে কাঁদলেন মেসি

জেলায় জেলায় উপচে পড়া ভিড়, বাড়ল ‘জনকল্যাণ শিবির’-এর সময়সীয়া

‘সাই বাবা ও মা ভবানীর দিব্যি খেয়ে বলছি…’ বিদ্রোহী সাংসদদের সতর্ক করলেন সঞ্জয় রাউত

অনুষ্কা নয়, লন্ডনের পার্কে ছেলেকে পিঠে নিয়ে ঘুরছেন বিরাট, ভাইরাল বাবা-ছেলের মিষ্টি ছবি

ঝুঁকল পুষ্পা! জঙ্গলমহলের দোর্দণ্ডপ্রতাপ মাওনেত্রীর আত্মসমর্পণ

ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

কেন্দ্রের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ টেলিগ্রাম

‘অরূপদা আপনার পাড়ার পল্টু…’, মেসির হ্যাটট্রিকের পর বিস্ফোরক পোস্ট শতদ্রুর

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু