হারের পর ক্যামেরার উপর রাগ দেখালেন মার্তিনেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর পর বিতর্কিত কাণ্ডে নিজের নাম জড়াচ্ছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর নিজের পুরস্কার নিয়ে অঙ্গভঙ্গি করার জন্য তিনি তিরস্কৃত হন। এবারে ২০২৬ সালে বিশ্বকাপের জন্য বাছাই পর্বের ম্যাচে হেরে গিয়ে ক্যামেরার উপর চড়াও হলেন এমিলিয়ানো। ২-১ গোলে কলম্বিয়ার কাছে হেরে যায় আর্জেন্টিনা। রুদ্রিগেজের পায়ের জাদুতে হার মানতে বাধ্য হয় মেসি-বাহিনী। দ্বিতীয়ার্ধে অনেকটা লড়াই করলেও কলম্বিয়ার সামনে নাজেহাল হয় স্কালোনির দল।

তবে এই অনভিপ্রেত ঘটনাটি ঘটে একেবারে ম্যাচের শেষে। যখন কলম্বিয়া ম্যাচ জয় করে নেওয়ার পরে সৌজন্যমূলক ভাবে সকলের সঙ্গে হাত মেলাচ্ছিল তখন তাঁর সামনে থাকা একটা ক্যামেরার মুখে থাপ্পড় মারে। তাঁর আঘাতের ফলে ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরে যায়। হারের কারণেই কি এই রকম কান্ড ঘটালেন তিনি? নাকি নিজের পারফরম্যান্সে বেজায় ক্ষিপ্ত তিনি? উত্তর অধরা।

তবে জানা যায়, দ্বিতীয়ার্ধে বিতর্কিত পেনাল্টি পাওয়ার কারণে তিনি বেশ রেগে ছিলেন। পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হয় তুমুল অশান্তিও। কিন্তু পর পর এমন বিতর্কিত কাণ্ড তিনি বহুদিন ধরেই ঘটিয়ে চলেছেন। এর আগেও তিনি কয়েকজন নিরাপত্তাকর্মীর গালে চড় মেরেছিলেন। সেবারেও তিনি এই কাণ্ডের পরে উঠে এসছিলেন শিরোনামে।

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার

উত্তরাখণ্ডে দাবানলে ব্যাহত চারধাম যাত্রা, আগুন ছড়াল গ্রামে, মৃত ২