চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশের ক্রিকেটার এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল ইউনূস সরকার

courtesy google

নিজস্ব প্রতিনিধি : দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হল বাংলাদেশ দলের ক্রিকেটার এনামুল হককে। আপাতত বিদেশে যেতে পারবেন না তিনি। বিসিবি দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশের রাজশাহীসহ বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে।

গত ৩০ ডিসেম্বর শুরু হয়েছিল একাদশ বিপিএলে একাধিক ম্যাচ। এই ম্যাচ গুলোতে বেশ কয়েকটি ঘটনায় ফিক্সিংয়ের সন্দেহ করা হচ্ছে। বিপিএলে সন্দেহজনক ঘটনা চোখে পড়েছে বলে জানান কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক। এরপরেই বিষয়টি তদন্ত করে দেখা হয়।

উল্লেখ্য, ৩২ বছর বয়সী এনামুল গত ১৯ জানুয়ারি পর্যন্ত দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন। পরে তাঁকে সরিয়ে তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়। রাজশাহী সে সময় জানিয়েছিল, ব্যাটিংয়ে এনামুলকে বেশি মনোযোগী করতে অধিনায়কত্বে বদল আনা হয়েছে। এনামুল বাংলাদেশ দলের হয়ে ৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২০ টি–টোয়েন্টি খেলেচছে। এছাড়াও চলতি বছরের বিপিএলের অন্যতম সেরা ফর্মে আছেন এনামুল।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ