বাঁ পায়ে অস্ত্রোপচার, কতদিন মাঠের বাইরে থাকবেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ?

Share:

নিজস্ব প্রতিনিধি :  ফের ক্রিকেট থেকে বিরতি নিলেন বেন স্টোকস। আপাতত চোটের কারণে ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। বাম পায়ে অস্ত্রোপচারের হবে ৩৩ বছর বয়সী ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের। চলতি বছরই দুইবার চোটের মুখে পড়লেন স্টোকস।

নিনিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের তৃতীয় দিনে বোলিং করতে গিয়ে নতুন করে চোটে পান স্টোকস। বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ল স্টোকসের। গত আগস্টে দ্য হানড্রেডে খেলার সময় প্রথমবার এই চোটে পড়েন স্টোকস। চোটের কারণে গত রবিবার ঘোষিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ভারত সফরের জন্য ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি স্টোকসের।

এই নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘জানুয়ারিতে ডারহাম অলরাউন্ডারের অস্ত্রোপচার হবে।’ স্টোকসও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ‘সব বাধা জয় করতে হবে—তাহালে শুরু করা যাক।’

আরও পড়ুন : আজব কাণ্ড! প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ব্রাজিলে গ্রেপ্তার আর্জেন্টিনার ৪ মহিলা ফুটবলার

কেরিয়ারে লম্বা সময় চোটে ভুগতে হয়েছে স্টোকসকে। চোট কাটিয়ে গত বিশ্বকাপে খেললেও এরপর আবারও তাঁকে লম্বা সময় পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়েছে। তবে একাংশ মনে করছেন স্টোকসের না থাকাটা প্রভাব ফেলতে পারে ইংল্যান্ডের টেস্ট দলে। আগামী মে মাসের আগে কোনো টেস্ট নেই দলটির।

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ একাধিক এলাকায় পরপর বিস্ফোরণ

৫৪৫ শূন্যপদে নিয়োগ করছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্নাতক হলেই আবেদন করা যাবে

পরিবেশবান্ধব ও পকেট ফ্রেন্ডলি! ইথানলে চলা শীর্ষ ৫টি বাইক, যা কেনা হবে লাভজনক

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জানেন কেন এই শহরকে ‘ব্লু সিটি’ বলা হয়? জানলে অবাক হবেন আপনিও!

দুর্গাপুরের রাঢ়েশ্বর শিবমন্দির, স্থাপত্য আর লোককথার অনন্য মেলবন্ধন

৮ লক্ষণই বলে দেবে আপনি মানসিকভাবে ক্লান্ত কিনা, সতর্ক হন এখনই

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

মহাদেবের কৃপায় দূর হবে সব দুর্দশা! ভাগ্য ফেরাতে মেনে চলুন বেলপাতার এই ৪ টোটকা

বাথরুমের আয়না কি সত্যিই অশুভ শক্তি ডেকে আনে? জেনে নিন কোথায় লাগাবেন

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি