চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রুট ও বেয়ারস্টোরের মারমুখী ব্যাটিংয়ের সুবাদে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক: শেষ রক্ষা হল না। জেতা ম্যাচ হাতছাড়া হল ভারতের (India)। জো রুট (Joe Root) ও জনি বেয়ারস্টোরের (Jonny Bairstow) মারমুখী ব্যাটিংয়ের সুবাদে মধ্যাহ্নভোজনের আগেই বুমরাহ বাহিনীকে সাত উইকেটে হারিয়ে এজবাস্টন টেস্ট (Egdbaston Test) জিতল ইংল্যান্ড (England)। সঙ্গে সিরিজে সমতাও ফেরাল। ইংল্যান্ডের চতুর্থ উইকেটের জুটিই ভারতের সিরিজ জেতার স্বপ্ন ভেঙে খান খান করে দিল।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের তুলনায় এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে তেমন ঝলসে উঠতে পারেনি মেন ইন ব্লু ব্রিগেড। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে  ৩৭৮ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল বুমরাহরা। চতুর্থ দিন রাত তাড়া করতে নেমেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। দুর্দান্ত শুরু করেছিলেন অ্যালেক্স লিস (৫৬) এবং জ্যাক ক্রলি (৪৬)। প্রথম উইকেটে ১০৭ রান যোগ করেন দুই ওপেনার। ১০৭ রানের মাথায় যশপ্রীত বুমরাহের বলে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্রলি (Zak Crawley)। সাত বল বাদে রান আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অ্যালেক্স লিস (Alex Less)। দলের ১০৯ রানের মাথায়  বুমরাহের (Jasprit Bumrah) প্রথম বলেই ঋষভ পন্থের (Risav Pant) হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ওলি পোপ (Ollie Pope)। পর পর তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু তার পরেই দলের বিপর্যয় আটকাতে রুখে দাঁড়ান রুট ও বেয়ারস্টো। চতুর্থ দিনের শেষে ৩ উইকেটে ২৬০ রান তুলে নিয়েছিল বেন স্টোকসের দল। জয়ের দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিল। টেস্টের শেষ তথা পঞ্চমদিনে জেতার জন্য দরকার ছিল ১১৯ রান।

মঙ্গলবার পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম ওভার থেকে জেট গতির মেজাজে রান তুলতে থাকেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান। এদিন দুর্দান্ত খেলে রুট (Joe Root)  তাঁর টেস্ট কেরিয়ারের ২৮তম শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ১৪২ বলে। দুর্দান্ত ইনিংসে ১৯টি চার ও একটি ছয় মেরেছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow)। প্রথম ইনিংসে ১০৬ রানের পর এ বার তিনি ম্যাচ জেতানো ১১৪ রানে অপরাজিত রইলেন।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ