বাংলায় দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা দিল চেলসি

বাঙালির হৃদয়ে, মননে দুর্গাপুজোর যেমন বিশেষ স্থান রয়েছে, তেমনই রয়েছে ফুটবল। বাঙালি রাতের পর রাত জেগে ফুটবল খেলা উপভোগ করে। আর সেটা জানে বিশ্বের তাবড় ফুটবল ক্লাবগুলিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির হৃদয়ে, মননে দুর্গাপুজোর যেমন বিশেষ স্থান রয়েছে, তেমনই রয়েছে ফুটবল। বাঙালি রাতের পর রাত জেগে ফুটবল খেলা উপভোগ করে। আর সেটা জানে বিশ্বের তাবড় ফুটবল ক্লাবগুলিও। তাই সকলকে তাজ্জব করে দিয়ে ভারতীয় তথা বাংলার ফুটবলপ্রেমীদের দুর্গপুজোর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম সারির তিন ক্লাব। চেলসি, ম্যাঞ্চস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পার দুর্গাপুজো উপলক্ষ্যে অভিনব শুভেচ্ছা বার্তা দিয়েছে তাঁদের অফিসিয়াল ফেসবুক পেজে।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলির মধ্যে এই ব্যাপারে সকলকে টেক্কা দিল চেলসি। তাঁরা শুধু শুভেচ্ছা বার্তাই দেয়নি, তার সঙ্গে একটি অসাধারণ গ্রাফিক্স জুড়ে দিয়েছে। ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি নিজেদের ফেসবুক পেজে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করেছে। তাঁর সামনে বিভিন্ন মুদ্রায় দেখা যাচ্ছে ক্লাবের অন্যতম সেরা তারকাদের। রয়েছেন চেলসির চ্যাম্পিয়ন কোচ টমাস টুখেল। চমকের এখানেই শেষ নয়, দুর্গাপ্রতিমার নীচে নিখাদ বাংলায় লেখা ‘শুভ দুর্গা পূজা’।

অপরদিকে, ম্যাঞ্চস্টার সিটি তাঁদের ফেসবুক পেজে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে পুজো উপলক্ষে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। একই ভঙ্গিমায় আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারও মা দুর্গার ছবি-সব পুজোর শুভেচ্ছা জানিয়েছে। যদিও বিশেষজ্ঞদের দাবি, ভারতের এই বিশাল বাজার দখল করতেই এই চেষ্টা।

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর