আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Euro 2024: এগিয়ে থেকেও ডেনমার্ককে হারাতে পারল না ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: ইউরো কাপের দ্বিতীয় ম্যাচেই থমকে দাঁড়াল ইংল্যান্ডের জয়রথ। বৃহস্পতিবার রাতে ডেনমার্কের বিরুদ্ধে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়লেন হ্যারি কেইনরা। আর ডেনমার্কের সঙ্গে ড্র করায় শেষ ষোলোয় ওঠার ক্ষেত্রে খানিকটা চাপে পড়ে গেল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জিতলেও হ্যারি কেইনদের খেলায় খুশি হতে পারেননি সমর্থকরা। ফলে দ্বিতীয় ম্যাচে সাউথগেটের শিষ্যদের কাছ অতিরিক্ত প্রত্যাশা ছিল। কিন্তু এদিন ম্যাচের শুরু থেকেই ডেনমার্কের খেলোয়াড়রা বুঝিয়ে দেন বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়বেন না। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। ১৩ মিনিটের মাথায় ফিল ফডেনের শট অল্পের জন্য  লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরে ১৮ মিনিটে ডেনমার্কের লেফট ব্যাকের ভুলে বল পেয়ে যান কাইল ওয়াকার। তাঁর বাড়ানো পাস প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে অরক্ষিত অবস্থায় থাকা হ্যারি কেইনের কাছে যায়। বাঁ পায়ের শটে জাল কাঁপিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন বায়ার্ন মিউনিখ তারকা। ইংল্যান্ডের জার্সি গায়ে হ্যারি কেইনের এটি ৬৪তম গোল। পিছিয়ে পড়েই ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালান ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন, হয়বিয়ের, উইন্ডেরা। মুহুর্মুহু আক্রমণ শানান। ফলে ইংল্যান্ডের রক্ষণ চাপে পড়ে যায়। ৩৪ মিনিটের মাথায় ইংল্যান্ডের রক্ষণের ভুল থেকে বল পান মর্টিন হুলমান্ড। বক্সের বাইরে থেকে ডান পায়ে মাটি ঘেঁষা শট মারেন তিনি। পোস্টে লেগে বল ঢুকে যায় ইংল্যান্ডের গোলে। ২০১৬ সালের পরে ইউরোয় গ্রুপ পর্বে এই প্রথম কোনও গোল খেল ইংল্যান্ড। ৪৫ মিনিটে হজবার্গ আরেকটি সুযোগ পেয়েছিলেন গোলের। কিন্তু তার শট তালুবন্দি করেন ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ড। ১-১ গোলে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় দুই দলই। আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে। ৫১ মিনিটে ডেকলাইন রাইসের দূরপাল্লার শট তালুবন্দি করেন ক্যাসপার স্মাইকেল। ৫৬ মিনিটে ফডেনের দূরপাল্লার শট পোস্টে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে শট নিয়েছিলেন বুকায়ো সাকা। কিন্তু তাতে লাভ হয়নি। শে লগ্নে দু’বার গোলের সুযোগ পেয়েছিলেন ডেনমার্কের খেলোয়াড়রা। কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করায় সুযোগ হাতছাড়া হয়। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ