আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তুরস্ককে হারিয়ে সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি ডাচরা

নিজস্ব প্রতিনিধি: টানটান লড়াইয়ের ম্যাচে পিছিয়ে থেকেও তুরস্ককে হারিয়ে ইউরো কাপের শেষ চারে জায়গা করে নিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে সামিতের গোলে এগিয়ে গিয়েছিল তুর্কিরা। দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান স্টিফেন ডি ব্রিজ। ৭৬ মিনিটে ডাচদের আক্রমণ বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান তুরক্সের মার্ট মুলডার। ওই আত্মঘাতী গোলেই তুরস্কের শেষ চারে ওঠার স্বপ্ন চুরমার হয়ে যায়। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডাচরা।

শনিবার শুরু থেকেই তুর্কি ও ডাচরা আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে। দু’দলের আক্রমণ-প্রতি আক্রমণে উপভোগ্য হয়ে ওঠে ম্যাচ। দুই মিনিটের মাথায় মাম্পিস ডেপাইয়ের শট চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ডাচদের সব আক্রমণ তুর্কি ডি বক্সেই প্রতিহত হয়। ২৯ মিনিটে বারডাকচির ভলি শট লক্ষ্যভ্রষ্ট হয়। অবশেষে ম্যাচের ৩৫ মিনিটে সামিত আকায়দিনের গোলে এগিয়ে যায তুরস্ক। আর্দা গুলারের দারুণ ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন সামিত। পিছিয়ে পড়ার পরে ম্যাচে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ডাচরা। ৪২ মিনিটে স্টিভেন বারগুইনের ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তুরস্ক।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য ঝাঁপায় নেদারল্যান্ডস।  রক্ষণাত্মক খোলসে নিজেদের আটকে না রেখে দাপটের সঙ্গে খেলতে থাকে তুর্কিরাও। ৫৭ মিনিটে ফের এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল তুরস্কের কাছে। কিন্তু আর্দা গুলারের বাঁকানো শট পোস্টে লেগে ফিরে আসে। নিশ্চিত পতনের হাত থেকে বেঁচে যাওয়ার পরেই আক্রমণের ঝড় তোলে ডাচরা। একের পর এক আক্রমণ শানিয়ে ঝাঁপিয়ে পড়ে তুরস্কের রক্ষণে। তাতে খানিকটা হলেও দিশেহারা হয়ে যায় তুর্কিরা। ৭০ মিনিটে মাম্পিস ডেপাইয়ের কর্নার থেকে বল পেয়ে দারুণ হেডে সমতা ফেরান স্টেফান ডি ভ্রিজ। ৭৬ মিনিটে ডামফ্রিসের কাছ থেকে বল পেলেও নিজের ভারসাম্য রাখতে পারেননি কোডি গ্যাকপো। মাটিতে পড়ে গেলেও বুট লাগিয়ে দেন, বল জড়িয়ে যায় জালে। যদিও রিপ্লেতে দেখা যায় গ্যাকপোর পা ছুঁয়ে নয়, তুরস্কের মার্ট মুলডারের পা ছুঁয়ে জালে জড়ায় বল। অর্থা‍ৎ আত্মঘাতী গোল। ওই আত্মঘাতী গোলেই ম্যাচর নিষ্পত্তি হয়।

Published by:

Share Link:

More Releted News:

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

PSL: সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন বাবর আজম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ