আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Euro 2024: স্লোভাকিয়াকে হারিয়ে টিকে রইল ইউক্রেন

নিজস্ব প্রতিনিধি: ৫৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইউক্রেন। মাত্র ২৬ মিনিটের বিরুদ্ধে প্রতিপক্ষের জালে দু’দুবার বল গড়িয়ে চলতি ইউরো কাপে প্রথম জয় হাসিল করল ইউক্রেন। শুক্রবার রাতে গ্রুপ ‘ই’র গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর লড়াইয়ে টিকে রইলেন রোমান ইয়ারেমচুকরা।

ইউরোর প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে ৩-০ গোলে হেরে চাপে পড়ে গিয়েছিল ইউক্রেন। অন্যদিকে বেলজিয়ামকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নেমেছিল স্লোভাকরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে বল দখলের ক্ষেত্রে ইউক্রেনের তুলনায় এগিয়ে ছিল স্লোভাকিয়া। একের পর এক আক্রমণ তুলে আনার ফল পায় স্লোভাকরা। ম্যাচের ১৭ মিনিটে ইভান শরানজের হেডে এগিয়ে যায়। গোল খেয়েই তেড়েফুঁড়ে নামে ইউক্রেন। স্লোভাক রক্ষণে বেশ কয়েকবার হানাও দেয় তারা। যদিও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি ইয়ারেমচুকরা। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইউক্রেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপান আন্দ্রেই শেভচেঙ্কোর উত্তরসূরিরা। একের পর এক আক্রমণ তুলে এনে স্লোভাকিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড়দের ব্যতিব্যস্ত করে রাখেন মাইকোলা শাপারেঙ্কো এবং রোমান ইয়ারেমচুকরা। অবশেষে ৫৪ মিনিটের মাথায় মাইকোলা শাপারেনকোর দারুণ এক গোলে ম্যাচে সমতা ফেরায় ইউক্রেন। সমতা ফেরার পর লড়াই অন্য মাত্রায় পৌঁছয়। দুই দলই ঝাঁপিয়ে পড়ে। ৮০ মিনিটে শাপারেনকোর ক্রস থেকে পাওয়া বলকে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিঁখুত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ইয়ারেমচুক। ২-১ গোলে এগিয়ে যায় ইউক্রেন। শেষ লগ্নে গোল শোধের চেষ্টা চালিয়েছিল স্লোভাকিয়া। কিন্তু সফলতা পায়নি। ২–১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

 

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ