Copa America: ‘প্রতিদিন ৫০০টি পেনাল্টি শটের অনুশীলন করি’, ম্যাচ জিতিয়ে জানালেন মার্তিনেজ

Share:

নিজস্ব প্রতিনিধি : পেনাল্টিতে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে জয়ের নায়ক এমিলিয়ানো মার্তিনেজ। ট্রাইব্রেকারে দলকে জেতানো নতুন কিছু নয়, এর আগে এই একইভাবে আর্জেন্টিনাকে জিতিয়েছেন তিনি। আসলে এই সাফল্যের চাবিকাঠি কোথায় লুকিয়ে রয়েছে, ম্যাচের শেষে নিজেই সেকথা জানিয়েছেন মার্তিনেজ। 

বৃহস্পতিবার ট্রাইব্রেকারে আর্জেন্টিনাকে ম্যাচ জেতানোর পর বিশ্বকাপজয়ী গোলরক্ষক বলেন, ‘আমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে প্রস্তুত ছিলাম না। কারণ, এই দলটির আরও সামনে যাওয়া প্রাপ্য।‘ একইসঙ্গে তিনি জানান, ‘এই সাফল্য পাওয়ার জন্য আমাকে অনেককিছু করতে হয়। প্রতিদিন ৫০০টি করে পেনাল্টি শট অনুশীলন করি। আমাদের অবশ্য নিজেদের সেরাটা দিতে হবে। কারণ, এটা মানুষের প্রাপ্য।‘

উল্লেখ্য, ২০২১ সালের কোপা আমেরিকায় কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর দলকে ফাইনালে তুলেছিলেন মার্তিনেজ। এরপর ২০২২ সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও ফাইনালে ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে জেতান তিনি। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৪টি শটের মুখোমুখি হয়েছেন মার্টিনেজ। এরমধ্যে ৯টি শট বাঁচিয়েছেন তিনি। এদিনের কোপা আমেরিকার ম্যাচেও দুরন্ত ফর্মে ধরা দিলেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের