শুধু রোনাল্ডোকে দেখতে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি ভক্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনে থেকে প্রিয় তারকাদের একঝলক দেখা পাওয়ার জন্য ভক্তরা পার করতে পারেন যেকোনও সীমা। এহেন বহু উদাহরণ এর আগেও দেখেছে গোটা পৃথিবী। কিন্তু বিশ্ববিখ্যাত তারকা ফুটবলার রোনাল্ডোকে(Cristiano Ronaldo) শুধুমাত্র সামনে থেকে একঝলক দেখার জন্য তাঁর এক ভক্ত(Ronaldo Fan) যা করলেন তা জানলে অবাক হবেন আপনিও। ফুটবলারের সঙ্গে দেখা করতে ওই চীনা ভক্ত টানা ৬ মাস ২০ দিনের যাত্রায় প্রায় ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। যা নিঃসন্দেহে এক অবাক করা ঘটনা।

আরও পড়ুনঃ ঘন জঙ্গলের মধ্যেই শুরু কালী সাধনা, এই মায়ের পুজোয় রয়েছে বিশেষ রীতি

এমনিতেই এই তারকা ফুটবলারের ভক্ত সংখ্যা অগণিত। তিনি মাঠে নামলেই শুরু হয় তুমুল উচ্ছ্বাস। কিন্তু তাঁর এই চীনা ভক্তের কীর্তি আলোড়ন ফেলেছে গোটা বিশ্বে। বিমানভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন ওই চীনা নাগরিক। সেই কারণেই পথ অতিক্রম করতে এত দীর্ঘ সময় লেগেছে। টানা ৬ মাসের জার্নি করার পর সামনে থেকে রোনাল্ডোকে দেখতে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ওই ব্যক্তি। ফুটবলারও কাছে টেনে আলিঙ্গন করেছেন তাঁকে। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পরই উভয়ের সাক্ষাৎ হয়(Fan Moment)। পরবর্তী সময়ে আরও কিছু ছবিতে রোনাল্ডোকে সেই ভক্তের সঙ্গে দেখা করে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতেও দেখা গেছে।

আরও পড়ুনঃ পর্দায় স্বামীর অত্যাচারের শিকার, বাস্তবেও প্রচণ্ড অসুস্থ, কি হয়েছে কঙ্কার!

সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে ওই চীনা ভক্তের ছবি। একটি সাইকেলের সামনে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সাইকেলে নানান প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি আটকানো ছিল একটি পোস্টার। যাতে লেখা, ‘১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে দেখা করতে।’ ছবির কমেন্ট বক্সে একজন লিখলেন, ‘এই ভালোবাসা টাকাপয়সা দিয়ে কেনা সম্ভব নয়।’ অপর নেটিজেন লিখলেন, ‘এটা একটা অসাধারন ঘটনা, সত্যিই অবিশ্বাস্য।’

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক